Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের

রেফারি মুনিরের ম্যাচ শেষের বাঁশি। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উল্লাস। সাদ-শ্রাবণরা তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ছেন, ঘরের মাঠ ফুটবলের এমন দৃশ্যটা মনে রাখার মতো। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

ভুটান র‌্যাংকিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। সেই ভুটানই বাংলাদেশের কোচ থমাস ডুলির মাথার ঘাম ছুটিয়েছিল। ৬৪ মিনিটে বদলি নামা মোঃ ইব্রাহিম পাঁচ মিনিটের মধ্যে গোল করেন। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। সেই গোলই বাংলাদেশের জয়ের ভিত।

মোঃ ইব্রাহিম ফর্টিজকে গোল করে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে উঠিয়েছিলেন মাস দুয়েক আগে। এক সময় জাতীয় দলে নিয়মিত খেলতেন। মাঝে অবশ্য আসা-যাওয়ার মধ্যে ছিলেন। আজ সেই ইব্রাহিমই ভুটান ম্যাচে ত্রাতা হয়ে এলেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় নামেন ফাহমিদুল। মিনিট পনেরো পর বাংলাদেশের কোচ ডুলি আরো দুই পরিবর্তন করেন। অধিনায়ক জামাল ভূইয়া ও স্ট্রাইকার হিসেবে খেলানো বিশ্বনাথের পরিবর্তে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান। ইব্রাহিম মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল পান।

এক গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেলেছে। ডিফেন্ডার রহমত মিয়াকে ম্যাচের শেষ বিশ মিনিটের জন্য নামান কোচ ডুলি। ভুটান পিছিয়ে থাকলেও বাংলাদেশকে কাপন ধরানোর মত আক্রমণ করতে পারেনি। বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের মতো কিছু করেনি সেভাবে।

আজ বাংলাদেশ একাদশের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের স্ট্রাইকার বনে যাওয়া। বিশ্বনাথ ইনজুরির জন্য আসিয়ান কাপে স্কোয়াডে ছিলেন না। এবার সাফ টুর্নামেন্টে অনুশীলনে কোচ তাকে ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন। ম্যাচেও তাকে স্ট্রাইকার হিসেবে নামিয়েছেন।

প্রথমার্ধে বাংলাদেশ বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল। বিশেষ করে ভুটানের অর্ধেই বল ছিল অনেক সময়। ডান প্রান্ত দিয়ে রাকিব বেশ কয়েকবার বক্সে প্রবেশ করেছেন। তার ক্রসে একবার বিশ্বনাথ মাথা ছোয়ালেও বল বাইরে দিয়ে যায়। আবার কখনো তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিশ্বনাথের পজিশন বদলে অনভস্ততা প্রথমার্ধে স্পষ্ট হয়েছে।  

ভুটান ম্যাচের বেশিরভাগ সময় লো ব্লকে খেলেছিল। ৩০ মিনিট পর নিজেদের একটু খোলস ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করে। অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন দ্রুতগতিতে কয়েক দফা বল নিয়ে এগিয়ে যান। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একবারই দূরপাল্লার শট সেভ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

1

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

2

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

3

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

4

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

5

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

6

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

7

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

8

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন

9

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

10

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অ

11

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

12

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

13

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্

14

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

15

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারে

16

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

17

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

18

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

19

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

20