Jahirul Hasan
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

রায়ো ভায়োকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে ডাগআউটে ছিলেন ১২ জন বিকল্প ফুটবলার। এই ১২ জন খেলোয়াড়ের সম্মিলিত ট্রান্সফার মার্কেট মূল্য প্রায় ৫৩৭ মিলিয়ন ইউরো। বিশ্বের কেবল ১৯টি ফুটবল ক্লাবের মূল স্কোয়াডের সামগ্রিক মূল্য এই একক বেঞ্চের চেয়ে বেশি।

লা লিগায় কেবল বার্সেলোনা (১.২৬৫ বিলিয়ন ইউরো) এবং অ্যাটলেটিকো মাদ্রিদ (৬৭৯.৭ মিলিয়ন ইউরো)-এর সম্পূর্ণ দল এই বেঞ্চের মূল্যের চেয়ে এগিয়ে।

বেঞ্চে থাকা তুর্কি তরুণ তারকা আরদা গুলারের একারই ট্রান্সফার মার্কেট মূল্য ৯০ মিলিয়ন ইউরো। গুলারের একক বাজারমূল্য রায়ো ভ্যালেকানোর পুরো স্কোয়াডের (৮৬.৮৫ মিলিয়ন ইউরো) চেয়ে বেশি। এমনকি লা লিগার আরও পাঁচটি দল মালাগা, আলাভেস, এলচে, ওসাসুনা এবং লেভান্তের পুরো স্কোয়াডের মূল্যের চেয়েও তা বেশি।

এছাড়াও আন্দ্রি লুনিন, কার্লোস এস্পি, থিয়াগো পিটার্চ এবং রাউল আসেসিও ছিলেন বেঞ্চের অংশ।

রায়ো ভায়োকানোর বিপক্ষে ইয়ান দিওমান্দেকে প্রথমবার একাদশে নামাতে গিয়ে কোচ হোসে মরিনহো আরদা গুলারকে রিজার্ভে রাখেন, যদিও গুলার আগের ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মরিনহো বলেন, ‘সব খেলোয়াড় সুস্থ হয়ে ওঠায় মানসম্মত দল নির্বাচন করা একটা বড় চ্যালেঞ্জ। দিওমান্দেকে সুযোগ দেয়া জরুরি ছিল, তবে বেঞ্চে থাকা প্রতিটি খেলোয়াড়েরই দারুণ গুণগত মান রয়েছে।’

রিয়ালের কোচ মরিনহো এই মৌসুমে এখন পর্যন্ত ১৯ জন খেলোয়াড় ব্যবহার করেছেন এবং ১৭ জন শুরুর একাদশে সুযোগ পেয়েছেন।

ইনজুরির কারণে দলের নিয়মিত মুখ মিলিসাও, মেন্ডি এবং রদ্রিগো মাঠের বাইরে আছেন। অন্যদিকে এন্ড্রিক এবং আসেসিও ইনজুরিতে থাকার কারণে এখনও মাঠে নামার অপেক্ষায় রয়েছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া থেকে দে‌শে ফি‌রে‌ছে আরও ৩৪০ বাংলাদেশি

1

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

2

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

3

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

4

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

5

ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্

6

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

7

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

8

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

9

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

10

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

11

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

12

ইউরোপেই থাকছেন সালাহ

13

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

14

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

15

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

16

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

17

সুবিধাবঞ্চিত কিশোরীদের সঙ্গে ফুটবল খেলে উচ্ছ্বসিত কাফু

18

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

19

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

20