Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ির উদ্বোধনে প্রধানমন্ত্রী, ‘এই বাংলাদেশ তোমাদেরই গড়তে হব’

‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।

বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে পুরো মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন এবং সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী ড্রাগন নাচ ও লায়ন নাচ পরিবেশনা। বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী মনোমুগ্ধকর এ পরিবেশনা উপস্থাপন করেন। 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে চলমান ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কর্মসূচির অংশ হিসেবে দুই দেশের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে। 

‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ আয়োজনের মূল লক্ষ্য সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা। শিশু-কিশোরদের মেধা, প্রতিভার মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিদেশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে, তোমাদের তৈরি করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং এই দেশের মালিক।’

‘তোমরা পড়ালেখা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট কিংবা আইনজীবী হবে। কিন্তু এর পাশাপাশি তোমাদের খেলাধুলা, আর্ট ও কালচারও জানতে হবে।’- যোগ করেন তিনি।

পরে শিশু-কিশোরদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা পারো, ইউ ক্যান ডু ইট। তোমরা পড়ালেখা করতে পারো, খেলাধুলা করতে পারো, একইভাবে শিল্প ও সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে পারো।’

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ইতোমধ্যে ১৬ লাখের বেশি শিশু-কিশোর অংশ নিয়েছে। শিশুদের তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ দেয়ার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে প্রত্যেক শিশুকে একটি ভাষা বেছে নেয়ার সুযোগ দেয়া হবে। তোমরা যদি পড়ালেখায় ভালো হও, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হও এবং তৃতীয় একটি বিদেশি ভাষা শিখতে পারো, তাহলে পৃথিবীর কোনো জাতিই তোমাদের আটকে রাখতে পারবে না।’

তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, একদিন বাংলাদেশ এমন একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে, যাকে বিশ্বের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরা হবে। তিনি বলেন, ‘এই দেশ তোমাদের। তোমাদেরই এই দেশকে গড়ে তুলতে হবে। তোমাদের প্রত্যেককে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

এবারের নতুন কুঁড়ি স্পোর্টসে সারা দেশ থেকে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে। আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

1

‘গাজার কসাই’ নেতানিয়াহুকে আতিথেয়তা দেওয়ার পরিণতি ভালো হবে না

2

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু

3

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

4

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

5

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপ

6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর মরিয়া চেষ্টা, ভারত সফল হবে কি?

7

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

8

ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের

9

টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

10

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

11

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ বন্ধই থাকবে: গাল

12

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নত

13

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

14

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

15

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

16

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

17

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

18

আফগানিস্তান সিরিজে এক ম্যাচ কম খেলবে বাংলাদেশ

19

মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

20