Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে


ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মাদক পাচার মামলার বিচার ২০২৭ সালের জুন মাসে শুরু করার প্রস্তাব দিয়েছে উভয় পক্ষ। মঙ্গলবার মাদুরো ও মার্কিন বিচার বিভাগের প্রসিকিউটররা যৌথভাবে এ প্রস্তাব আদালতে দাখিল করেন।

ম্যানহাটনের ফেডারেল আদালতে বুধবার দুপুরে মামলাটির শুনানির আগে জমা দেওয়া নথিতে মামলার পরবর্তী ধাপগুলোর একটি প্রাথমিক সময়সূচি তুলে ধরা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক অ্যালভিন হেলারস্টেইন। প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনার সুযোগও রাখা হয়েছে।

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, মাদুরোর আইনজীবীরা আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে মামলাটি খারিজের জন্য প্রাথমিক আবেদন দাখিল করবেন। এতে তিনি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান হিসেবে বিচার থেকে অব্যাহতি পাওয়ার দাবি জানাতে পারেন।

এছাড়া, প্রসিকিউটররা গোপনীয় প্রমাণাদি সরবরাহের পর আগামী বছরের ১১ জানুয়ারির মধ্যে মাদুরো দ্বিতীয় দফায় আরও আইনি আবেদন জমা দেবেন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে কারাকাসে এক রাতের অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। পরে নিউইয়র্কে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। তবে মাদুরো ও তার স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করে আসছেন।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়া মাদুরো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তিনি অভিযোগ করে আসছেন, দেশটির বিশাল তেলসম্পদের ওপর প্রভাব বিস্তারের উদ্দেশে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে ওয়াশিংটন। গত ৫ জানুয়ারির এক শুনানিতে তিনি নিজেকে “যুদ্ধবন্দী” বলে উল্লেখ করেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরোর শাসনামলে দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে ভেনেজুয়েলায় গভীর অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। পাশাপাশি, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কারচুপির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে আনার পর থেকে মাদুরো ও সিলিয়া ফ্লোরেস ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

1

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

2

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

3

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

4

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনি

5

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

6

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

7

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

8

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

9

ভোটের প্রক্রিয়া ও জুলাই সনদ ইস্যুতে একমত সরকারি ও বিরোধী দল

10

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

11

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

12

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

13

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

14

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

15

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

16

সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন প্ল্যাটফর্ম জব্দ করলো ইর

17

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রা

18

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

19

১৮ মা‌সে ২৯ লা‌খের বে‌শি এপোস্টিল সনদ ইস্যু ক‌রে‌ছে পররাষ্ট্

20