Jahirul Hasan
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বড় হামলা রুখে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী তুর আল-বাহাহ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে তারা বলেছে, “আমাদের সেনারা সব ফ্রন্টে হুথিদের বড় হামলা রুখে দিয়েছে। তাদের হামলার জন্য জড়ো করা সব সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়েছে।”

তবে তারা এর বেশি বিস্তারিত আর কোনো কিছু জানায়নি।

এরআগে বৃহস্পতিবার সকালে ইয়েমেনি সরকারি বাহিনী বলেছিল, দক্ষিণপূর্ব তাইজের হাইফান জেলা ও আল-আকবুস এলাকায় ছয়টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হুথি যোদ্ধাদের টার্গেট করা হয় বলে জানিায় তারা।

গত এক মাস ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। এরমধ্যে হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করে নেয়। এতে করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার লোহিত সাগরে সরাসরি সংযোগ হারায়।

হুথিরা মোখা দখলের পর অন্যান্য অঞ্চলও নিয়ন্ত্রণে নিতে অভিযান অব্যাহত রাখে। তবে গত কয়েকদিনে তাদের অগ্রগতি হয়নি। ধারণা করা হচ্ছে, ইয়েমেনি বাহিনীর শক্তিশালী প্রতিরোধের মুখে পড়ছে তারা।

এরসঙ্গে আবার সৌদি আরব হুথিদের লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। যা তাদের অগ্রযাত্রা আরও থমকে দিয়েছে।

এদিকে গতকাল সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদির নিরাপত্তার ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবেন না। এ সময় হুথিদের সমালোচনা করেন তিনি। সালমান বলেন, হুথিরা ইয়েমেনি ও ওই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

1

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অ

2

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

3

ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে: বিশ্লেষক

4

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

5

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

6

সবাই জানে আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি: ইয়ামাল

7

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

8

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

9

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

10

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

11

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

12

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

13

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

14

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

15

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

16

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

17

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

18

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

19

সাদা শাড়িতেও মোহময়ী মিম

20