Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

আগামী বছর গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, চলমান বৈশ্বিক সংকট মোকাবিলা করে কৃষি অর্থনীতির চাকা সচল রাখতে নবায়নযোগ্য এ জ্বালানিই সবচেয়ে কার্যকর পথ। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এসব কথা বলেন।   

ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক যুদ্ধের কারণে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে দেশেও। বর্তমানে দেশে এ সংকট মোকাবিলায় একটি পথই খোলা রয়েছে, আর সেটি হলো সৌরবিদ্যুৎ। সরকারের লক্ষ্য আগামী বছর গ্রীষ্মের আগেই এই খাত থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এটি সম্ভব হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি আমাদের কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত থাকবে। 

গত আট মাসের বিদ্যুৎ সরবরাহের খতিয়ান তুলে ধরে তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তাই নবায়নযোগ্য শক্তি উৎপাদনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

সবাইকে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে উৎসাহিত করে ইকবাল হাসান মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি তৈরিতে সবার এগিয়ে আসা উচিত। ব্যক্তি পর্যায়েও সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা হারে কিনে নেবে। এ বিষয়ে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় আরও অংশ নেন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। রাজশাহীর কর্মসূচি শেষে এদিন বেলা ৩টায় নাটোর জেলায় একই ধরনের আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্

1

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

2

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কবে কখন জেনে নিন

3

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

4

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

5

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

6

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

7

নেতৃত্ব হারানোর পর সেঞ্চুরি, যেভাবে ঘুরে দাঁড়ালেন সালমান

8

বাব আল-মান্দেবে সংঘর্ষ, ৪৭ পাকিস্তানিসহ সৌদি জোটের ৮৫ সেনা আ

9

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

10

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

11

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় ৫ মামলা, সকাল থেকে গ্রেফতার ২

12

সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়া

13

কালো গাউন আর সাদা গোলাপে অপরূপা মেহজাবীন

14

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে

15

তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু

16

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

17

উপকূল অতিক্রম করল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দুর্বল হওয়ার

18

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

19

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

20