Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ

‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ মানেই উৎসব ও উন্মাদনা। ২০০৩, ২০০৯ ও ২০১৮ তিন আসরেই বাংলাদেশে উৎসবের উপলক্ষ্য এনেছিল সাফ। কিন্তু এবার এর ছিটেফোঁটা নেই। ঘণ্টা খানেক পরই ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে সাফের ১৫তম আসরের পর্দা উঠছে। অথচ টুর্নামেন্টটি নেই কোনো আলোচনায়! 

সাফে অংশ নিতে আসা প্রতিযোগী দল, সমর্থক, মিডিয়া সবাই ভোগান্তির মধ্যে পড়েছে। এত ভোগান্তির সাফ কেউ আগে দেখেনি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘আমি নিজে দেশে ও বিদেশে একাধিক সাফ খেলেছি। কোনো সাফই এরকম নিষ্প্রাণ লাগেনি। হামজা (চৌধুরী) বাংলাদেশের হয়ে খেলছে ফুটবলে, নব উন্মাদনায় সাফ ঢাকায় হচ্ছে, একটা বড় উৎসব হতে পারত। এর কিছুই নেই।’

বাংলাদেশের ফুটবল সমর্থক মেহেদী হাসান সাফের সূচি ও টিকিটের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সাফের স্বাগতিক, অথচ শুক্র-শনিবার কোনো ম্যাচ নেই। যে দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস ছুটি থাকে। আবার বাংলাদেশের ম্যাচগুলো রাত ৮টায়। এত রাতে ম্যাচ দেখে দর্শকদের বাড়ি ফিরে পরদিন সকালে অফিস-স্কুল-কলেজ যাওয়া কঠিন। এর পাশাপাশি ১০০০ টাকা দামে অতিমূল্যের টিকিট তো আছেই।’

স্বাগতিক দেশ টুর্নামেন্ট সফল করার জন্য নানা আয়োজন ও কর্মকাণ্ড পরিচালনা করে। বাফুফে স্বাগতিক হলেও সাফ নিয়ে তারা কিছুই করছে না। সব কিছুই সাফের দায়িত্বে। আবার সাফ নিজেও কিছু করছে না।  টুর্নামেন্টের স্বত্ব কিনে সব কিছু করছেইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টিএসএ। তাদের অনেক কিছুতেই লেজেগোবরে অবস্থা!

কিছুক্ষণ পরই টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে, অথচ আসরের ট্রফিও উন্মোচন হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আনার ঘোষণা দিয়েছিল টিএসএ। সেটাও এখনও নিশ্চিত নয়। দুই খেলার মাঝে উদ্বোধনী অনুষ্ঠান কতটুকু কীভাবে হবে সেটিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। 

সাফকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। কিন্তু সাংবাদিকরাই পদে পদে ভোগান্তিতে পড়েছেন। গতকাল ভারতের অনুশীলন কাভার করতে পারেনি বাংলাদেশি মিডিয়া। স্বাগতিক সাংবাদিকদের সঙ্গে অনেকটা অসদচারণই করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গতকাল হোটেলের ছোট একটি কক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। কার্ড সংগ্রহ করতেও সাংবাদিকদের ঝক্কি পোহাতে হয়। 

অ্যাক্রিডিটেশন কার্ডের পর আবার প্রেস বক্সের জন্য আলাদা পাস নিতে মধ্য দুপুরে আসতে হয়েছে সাংবাদিকদের। খেলা শুরু বিকেল সাড়ে ৩টায়। এত আগে পাস বন্টন ও বন্টন সংখ্যা নিয়েও সাংবাদিকদের অসন্তোষ ছিল। এর পাশাপাশি তথ্য সংগ্রহে বাফুফে ও সাফের ইঁদুর দৌড় খেলা তো রয়েছেই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তিতে আগ্রহী

1

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

2

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

3

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

4

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী

5

ফিফাকে নিয়ে ‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগ

6

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইর

7

মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি

8

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

9

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্র

10

নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ

11

বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ,

12

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পকে কি ক্ষমতা ছাড়তে হবে?

13

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

14

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমানন

15

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

16

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

17

পবিত্র মক্কায় হামলার বিরল সতর্কতা জারি সৌদির

18

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্

19

লঞ্চের ভাড়াও বাড়লো

20