Jahirul Hasan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত


আইসিসির পুরুষদের টি-টোয়েন্টি দলগত র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে এক নম্বর অবস্থান পুনরুদ্ধার করেছে তারা।

হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের দাপুটে জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে এসেছে দলটি।

জিম্বাবুয়ে সফরের আগে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে হেরে শীর্ষস্থান হারিয়েছিল ভারত। সেই সুযোগে এক নম্বরে উঠে যায় ইংল্যান্ড। তবে টানা ছয় ম্যাচের হারের ধারা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই জয়ে আবারও শীর্ষে ফিরেছে ভারত।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ইশান কিষাণের ৮১ এবং তিলক ভার্মার ২৯ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান তোলে ভারত।

জবাবে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। স্বাগতিকরা ১২৯ রানেই অলআউট হয়ে যায়, ফলে ৯০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

1

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

2

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

3

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

4

আমিনুল হকের ঘোষণার পরও থমকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পুনর্গ

5

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

6

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

7

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

8

ডামুড্যায় পৌর শ্রমিকদল নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্

9

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

10

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

11

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

12

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্

13

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

14

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

15

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

16

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

17

সেনাবাহিনীর ৫০ সদস্যের ‘মিথ্যা কথা’ শনাক্তের পরীক্ষা নিলো যু

18

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি

19

হরমুজ প্রণালী দিয়ে শত্রুর কোনো উন্নত প্রযুক্তিই যেতে পারবে

20