Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারেলের সাক্ষাৎ

দুবাইস্থ ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিং স্টিফেন বিলের সঙ্গে দুবাইস্থ বাংলাদেশ কনস‌্যু‌লেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সাক্ষাৎ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ট্রান্সগার্ড গ্রুপের দপ্তরে এই সাক্ষাৎ হ‌য়ে‌ছে।

সাক্ষাৎকালে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজীকরণের বিষয়ে আলোচনা করা হয়।

বর্তমানে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশিরা বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন মর্মে স্টিফেন কনসাল জেনারেলকে অবহিত করেন। কনসাল জেনারেল বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য ট্রান্সগার্ড গ্রুপকে ধন্যবাদ জানান এবং আরও অধিকসংখ্যক দক্ষ জনবল নিয়ে আসার জন্য স্টিফেনকে অনুরোধ জানান। 

এ ছাড়া, ট্রান্সগার্ড গ্রুপে কর্মরত বাংলাদেশিদের জন্য নানাবিধ কল্যাণমূলক কর্মকাণ্ড গ্রহণ এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কনসাল জেনারেল স্টিফেন বিলের দৃষ্টি আকর্ষণ করেন। 

সাক্ষাৎকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ট্রান্সগার্ড গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

1

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল

2

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

3

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

4

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

5

মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে শাড়ি পরে ম্যারাথনে মা

6

রুশ তেল নিয়ে ট্রাম্পের কৌশলী ইউটার্ন, নেপথ্যে কী?

7

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

8

জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ

9

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

10

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকার

11

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

12

টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই

13

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

14

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

15

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

16

লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভা

17

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

18

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

19

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

20