Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। দুইশ’র আগেই সবকটি উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিক দল। তাদের বোলাররাও বিশেষ সুবিধা করতে পারেননি। বিদেশের মাটিতে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে বেশ ভালোভাবেই চেপে ধরতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বেলায় অজি মিডল অর্ডার ব্যাটাররা দারুণভাবে প্রতিরোধ গড়েছে। 

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। কাল চতুর্থ দিনে হাতে ৬ উইকেট নিয়ে ব্যাট করতে নামবে স্বাগতিক দল। এখনো তারা পিছিয়ে আছে ৬৭ রানে। চলমান টেস্ট বাঁচাতে আগামীকাল সারাদিন ব্যাট করার পরিকল্পনা তাদের। 

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা নিয়ে জশ হ্যাজেলউড বলেন, 'সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনও অনেক খেলা বাকি। কাল যদি সারা দিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।'

ডারউইনের উইকেট এখনো ব্যাটিং উপযোগী। একইসঙ্গে টাইগার বোলারদের করলেন প্রশংসা, 'প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনও ব্যাট করার জন্য ভালো। বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।'

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছেন হ্যাজেলউড। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। নিজের ফাইফার নিয়ে অজি এই পেসার বলছিলেন, '৫ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেক দিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেওয়ার সুযোগ ছিল। আজ সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

2

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

3

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

4

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

5

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

6

চ্যাম্পিয়ন হলে কি ভারতের মেয়েরাও ট্রফি প্রত্যাখ্যান করবে?

7

গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০

8

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ :

9

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

10

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগু

11

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

12

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

13

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

14

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

15

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

16

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

17

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

18

ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

19

ব্যবসা ও প্রযোজনার নানা গল্প নিয়ে ‘Light Camera Action’-এ ইঞ

20