Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!


বিশ্বকাপে টানা তিনবার জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় ইতালি। সেই লক্ষ্যেই জাতীয় দলের নতুন কোচ খুঁজছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই তালিকার শীর্ষে উঠে এসেছে বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার নাম।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো নিশ্চিত করেছেন, ইতালির পরবর্তী প্রধান কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে। এমনকি স্প্যানিশ এই কোচকে দলে টানতে আর্থিক বিষয়ে বিশেষ ছাড়ও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্ত–কে মালাগো বলেন, 'ব্যতিক্রম কিছু করা হচ্ছে (প্রয়োজনে বেশি অর্থিক সুবিধার অফার), এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম পেপ গার্দিওলাকে ঘিরে হতে পারে। কিছু স্পষ্ট কারণ রয়েছে, যেগুলো এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে এটাও এখনই নিশ্চিত নয় যে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হবে।'

গত এপ্রিল মাসে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর থেকেই ইতালির কোচের পদটি শূন্য রয়েছে। তার অধীনেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় দল। এরপর থেকেই নতুন কোচ খুঁজছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

তবে গার্দিওলা একমাত্র প্রার্থী নন। ইউরো ২০২০ জয়ের নায়ক রবার্তো মানচিনি এবং সাবেক ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন। তবে মালাগো জানিয়েছেন, আলোচনায় থাকা নামের সংখ্যা আরও বেশি। এই তিনজনই কি শর্টলিস্টে আছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'একেবারেই তা নয়। আমরা একটি নির্দিষ্ট ধরনের প্রোফাইল বিবেচনা করছি এবং অবশ্যই এই নামগুলো সেই শ্রেণির মধ্যে পড়ে।'

যদি শেষ পর্যন্ত গার্দিওলা দায়িত্ব নেন, তবে তিনি হবেন গত প্রায় ৬০ বছরে ইতালির দ্বিতীয় বিদেশি কোচ। এর আগে ১৯৬৬ থেকে ১৯৬৭ সালের মধ্যে আর্জেন্টাইন কোচ হেলেনিও হেরেরা ইতালির দায়িত্ব পালন করেছিলেন, তখন অবশ্য ইতালিয়ান কোচ ফেরুচ্চিও ভালকারেজ্জির সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন তিনি।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন গার্দিওলা। এক দশকের অধ্যায়ে সিটিকে এনে দিয়েছেন ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও অসাধারণ সফল সময় কাটিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্সেনালের পরিবর্তে ম্যানসিটিতে যোগদানের কারণ জানালেন মঙ্গা

1

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

2

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

3

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

4

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

5

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভে

6

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

7

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

8

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

9

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

10

প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী

11

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

12

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

13

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

14

৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছে আর্চারের

15

প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক ন

16

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

17

প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগে ৯৩ শতাংশ মেধায় ফল প্রকাশের দাব

18

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

19

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

20