Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের সেবা খাতে চার মাসের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি

ভারতের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিবেচিত সেবা খাতে অক্টোবরে প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার ওপর ভর করে নতুন ব্যবসার বিস্তার ঘটায় গত চার মাসের মধ্যে সেবা খাতের সম্প্রসারণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

তবে আন্তর্জাতিক বাজারের দুর্বল চাহিদার কারণে কর্মসংস্থান তৈরির গতি কিছুটা থমকে গেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভবিষ্যতের প্রবৃদ্ধি নিয়ে এক ধরনের সতর্কতার মানসিকতা লক্ষ্য করা গেছে। সম্প্রতি প্রকাশিত একটি জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এইচএসবিসি-র 'ইন্ডিয়া সার্ভিসেস পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স' (পিএমআই) অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সেবা খাতের সূচক ছিল ৫৫.২ শতাংশ, যা অক্টোবর মাসে বেড়ে দাঁড়িয়েছে ৫৫.৮ শতাংশে। সূচকের এই ঊর্ধ্বগতি প্রবৃদ্ধির গতি বৃদ্ধিকে নির্দেশ করলেও তা পূর্বে আনুমানিক হিসাবকৃত ৫৬.২ শতাংশের কিছুটা নিচে রয়েছে। অর্থনীতিতে সূচকের মান ৫০.০-এর উপরে থাকলে তা খাতের বৃদ্ধি বা সম্প্রসারণকে চিহ্নিত করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাজারে পণ্যের চাহিদা পরিমাপের অন্যতম প্রধান প্রধান সূচক নতুন ব্যবসা অক্টোবর মাসে জুন মাসের পর সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির মূল কারিগর ছিল দেশের অভ্যন্তরীণ বাজার থেকে আসা শক্তিশালী ক্র্যাদেশ। কিন্তু এর বিপরীতে আন্তর্জাতিক বাজারের চাহিদা ছিল অত্যন্ত দুর্বল। নতুন রপ্তানি আদেশের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার গত ৪৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায় নেমে এসেছে।

আন্তর্জাতিক চাহিদা ঝিমিয়ে পড়ার সরাসরি প্রভাব পড়েছে দেশের কর্মসংস্থান খাতের ওপর। অক্টোবরে সেবা খাতে নতুন কর্মী নিয়োগের হার প্রায় স্থবির হয়ে পড়েছিল। জরিপ অনুযায়ী, কর্মী নিয়োগের গতি ছিল গত ১০ মাসের মধ্যে সবচেয়ে ধীরগতির এবং এটি চলতি বছরের জুন মাসের সর্বনিম্ন মাত্রার কাছাকাছি পৌঁছেছে।

অন্যদিক, দেশের মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে বলে জরিপে দেখা গেছে। গ্রাহকদের ওপর চাপানো সেবামূল্য চার মাসের মধ্যে সবচেয়ে ধীর গতিতে বেড়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কাঁচামাল ও উৎপাদন ব্যবস্থার খরচ বৃদ্ধির হার ছয় বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে এসেছে। যদিও বিদ্যুৎ, শ্রমিক মজুরি, কাঁচামাল ও পরিবহন খাতের ব্যয় বৃদ্ধির কথা কোম্পানিগুলো এখনও উল্লেখ করছে, তবে সার্বিক খরচের সূচক কিছুটা স্বস্তি দিয়েছে।

ব্যবসা পরিচালনার সামগ্রিক আত্মবিশ্বাসের ক্ষেত্রে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে ব্যবসায়ীদের আস্থা কিছুটা হ্রাস পেয়েছে। আস্থার এই সূচকটি তার দীর্ঘমেয়াদী গড়ের নিচেই অবস্থান করছে, যা থেকে বোঝা যায় উদ্যোক্তারা ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বর্তমানে বেশ সতর্ক আশাবাদ পোষণ করছেন।

ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত এবং সেবা খাত; এই দুই খাতের সম্মিলিত পরিস্থিতি তুলে ধরে যে ‘কম্পোজিট পিএমআই ইনডেক্স’, সেটিও অক্টোবরে চার মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। সেপ্টেম্বর মাসে কম্পোজিট সূচক ছিল ৫৫.৯, যা অক্টোবরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৬.২ শতাংশে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বানে ভেসে যাচ্ছিলাম, প্রাণ বাঁচল আমগাছে আটকে’

1

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

2

‘একটু খ্যাতি পেলেই ক্রিকেটাররা পরিশ্রম করা ছেড়ে দেন’

3

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

4

মিরপুরে পুলিশ-পোশাক শ্রমিক দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষে

5

ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, তবে সবার জন্য নয়

6

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

7

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

8

মারধর ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেফতার

9

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভা

10

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

11

ব্যালন ডি’অরের ওয়েবসাইটে ভুল করে ৩ তারকাকে বিজয়ী ঘোষণা

12

সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসে

13

যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল জমি উদ্ধার করা হবে: শাহে আ

14

দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি

15

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

16

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

17

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

18

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

19

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

20