Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাদেক হোসেন খোকার জীবন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা মহানগর বিএনপিকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা। তার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সব রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সাবেক মেয়র ও মন্ত্রী সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা আমাদের রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য অংশ। ঢাকা মহানগর বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে আসার জন্য যে কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে সাদেক হোসেন খোকা অন্যতম।

তিনি বলেন, সাদেক হোসেন খোকার জীবনী থেকে শিক্ষা নিয়ে আগামীতে যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।

এ সময় সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজন করায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে আগামী দিনের সব কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামিম মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরাফত আলী সাফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচরের সাবেক চেয়ারম্যান মনির হোসেন মনির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এনাম মাহমুদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

1

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

2

গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০

3

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

4

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইর

5

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

6

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

7

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

8

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

9

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

10

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

11

সবাই জানে আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি: ইয়ামাল

12

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

13

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

14

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

15

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

16

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

17

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার

18

রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল!

19

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

20