Jahirul Hasan
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই সোমবার তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘ইরান পুরোপুরি ধসে পড়ছে!!! প্রেসিডেন্ট ডিজেটি।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে ইরানের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়েও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি।

রবিবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অর্থনৈতিক ডি-ডে’তে প্রবেশ করছে। ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন, দেশটির প্রায় ১০০ শতাংশ সামরিক কারখানা ধ্বংস করেছেন এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে সমাধিস্থ করেছেন।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে ইরান এখনো প্রস্তুত নয় বলে তিনি মনে করেন।

সাংবাদিকদের তিনি বলেন, তারা চুক্তি করতে চায়, কিন্তু আমার মতে তারা সঠিক চুক্তির জন্য প্রস্তুত নয়।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অর্থ নেই, নৌবাহিনী ও বিমানবাহিনী নেই এবং তারা সেনা ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারছে না। একই সঙ্গে তিনি ইরানে ৩৫০ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে বলেও দাবি করেন।

হরমুজ প্রণালির আশপাশের অঞ্চল নিয়েও ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ এবং দক্ষিণ ইরানের এর আশপাশের স্থলভাগসহ পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। এতে সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সম্মতি দেওয়া হয়। তবে বাস্তবায়নের শর্ত এবং নৌপথে চলাচলের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধের কারণে পরে ওই চুক্তি ভেস্তে যায়।

 সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

1

আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে চার ভারতীয়

2

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

3

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

4

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

5

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

6

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

7

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

8

১৮ মা‌সে ২৯ লা‌খের বে‌শি এপোস্টিল সনদ ইস্যু ক‌রে‌ছে পররাষ্ট্

9

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

10

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

11

চ্যাম্পিয়ন হলে কি ভারতের মেয়েরাও ট্রফি প্রত্যাখ্যান করবে?

12

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

13

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

14

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

15

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

16

বরখাস্ত সালাহদের কোচ

17

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

18

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

19

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

20