Jahirul Hasan
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

জন্মাধিকার সূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন এক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে, শিশুদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে মা-বাবাকে তাদের নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ সরবরাহ করার নিয়ম প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্রদপ্তর। জন্মাধিকার নাগরিকত্ব সীমিত করার প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ বাস্তবায়নে দেশটির পররাষ্ট্র দফতর এমন একটি নতুন নিয়মের খসড়া তৈরি করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন নিয়ম চালু হলে সন্তানদের পাসপোর্টের জন্য আবেদনের সময় বাবা-মাকে তাদের নিজেদের বৈধ পাসপোর্ট, জন্ম সনদ বা গ্রিন কার্ডের মতো কাগজ জমা দিতে হবে। বর্তমানে শুধু শিশুর জন্ম সনদ ও বাবা-মায়ের ছবিসহ পরিচয়পত্র দেখালেই চলে।

প্রেসিডেন্ট ট্রাম্পের মূল উদ্দেশ্য হলো ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ বন্ধ করা। অনেক বিদেশি নারী গর্ভবতী অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব করেন, যাতে শিশুটি সরাসরি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যায়। নতুন আদেশে এই সুযোগ বন্ধের পাশাপাশি বিদেশি সরকারের কর্মচারী ও অনিয়মকারীদের সন্তানদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করার কথা বলা হয়েছে।

পররাষ্ট্র দফতর জানিয়েছে, আমেরিকান নাগরিকত্বের মর্যাদা ও মান বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ট্রাম্পের এই নতুন নির্দেশনার বিরুদ্ধে আদালতে মামলা শুরু হয়েছে। 

আইনজীবীরা বিচারকদের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই নিয়ম চালু হতে না পারে। আদালত অবশ্য এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধের রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

1

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

2

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

3

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

4

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

5

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

6

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

7

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

8

১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

9

কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন

10

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

11

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

12

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

13

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

14

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

15

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

16

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

17

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

18

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

19

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

20