Jahirul Hasan
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

 বিশ্বকাপে ব্রাজিলের কাছে শেষ মুহূর্তে হারের ক্ষত এখনো তাজা জাপানের। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার পাচ্ছে এশিয়ার দলটি। আগামী নভেম্বরে চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।

‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামের এই টুর্নামেন্টের আয়োজন করছে সিঙ্গাপুর। ব্রাজিল, জাপান, প্যারাগুয়ে ও সিঙ্গাপুরকে নিয়ে হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতাটি। ১৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। এরপর ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল।

টুর্নামেন্ট শুরু হবে ১৩ নভেম্বর সিঙ্গাপুর ও প্যারাগুয়ের ম্যাচ দিয়ে। আগামী বছরের এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জাপান। ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ।

সূচি ঘোষণার পর জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেন, শক্তিশালী দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপে নিজেদের সেরা পারফরম্যান্সের জন্য এই ম্যাচগুলো কাজে লাগাতে চান তিনি।

ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অবশ্য বেশ পিছিয়ে জাপান। এখন পর্যন্ত দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছে। জাপানের জয় মাত্র একটি ম্যাচে। গত বছরের অক্টোবরে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে সেই জয় পেয়েছিল তারা। বাকি ১২ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, আর দুটি ম্যাচ হয়েছে ড্র।

তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরম্যান্সও খুব একটা স্বস্তিদায়ক নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০০২ সালে সর্বশেষ শিরোপা জেতার পর আর বিশ্বকাপের নকআউট পর্ব পেরোতে পারেনি। ইউরোপের দলগুলোর কাছেই বেশির ভাগ সময় থেমেছে তাদের বিশ্বকাপযাত্রা।

সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ অভিযান।

বিশ্বকাপে শেষ মুহূর্তের সেই হারের পর এবার ঘরের মাঠে নয়, নিরপেক্ষ মঞ্চে ব্রাজিলের বিপক্ষে নামবে জাপান। ফলে নভেম্বরের ম্যাচটি জাপানের জন্য যেমন প্রতিশোধের সুযোগ, তেমনি এশিয়ান কাপের আগে নিজেদের শক্তি যাচাইয়েরও বড় পরীক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভা

1

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

2

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

3

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

4

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

5

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

6

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

7

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

8

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

9

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

10

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

11

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

12

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

13

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

14

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

15

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

16

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

17

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

18

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

19

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

20