Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

সম্প্রতি একটি অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। এ নিয়ে বিতর্ক ও কটাক্ষের মুখে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সংশ্লিষ্ট ব্র্যান্ড। তবে এসব বিতর্ককে আমলে না নিয়ে বোন নুপুর স্যাননের সঙ্গে ছবি পোস্ট করে সমালোচকদের বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। 

সামাজিক মাধ্যমে বোনের সঙ্গে রাখিবন্ধন উদযাপনের একটি ছবি শেয়ার করেন কৃতি।
ছবির ক্যাপশনে খোঁচা দিয়ে তিনি লেখেন, তথাকথিত ‘ফ্যাশন কমিটি’ যখন তাদের আলোচনা নিয়ে ব্যস্ত, তখন তারা পরিবারের সঙ্গে আসল মুহূর্তগুলো উপভোগ করছেন। 

সমালোচকদের সঙ্গে সরাসরি কোনো তর্কে না গিয়ে এই বার্তার মাধ্যমেই পুরো বিতর্ককে পাশ কাটিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভাই-বোনের সম্পর্ক নিয়ে ঐতিহ্যবাহী এই উৎসবে খোলামেলা পোশাক পরায় মূলত বিতর্কটির সৃষ্টি হয়। বিতর্কের তীব্রতা বাড়লে ব্র্যান্ডটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে এবং কারও অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। 

রাখিবন্ধন নিয়ে বিতর্কিত সেই বিজ্ঞাপনের দৃশ্য
এরপরই তারা প্রচারণামূলক কনটেন্টটি সরিয়ে ফেলে। তবে পেশাগত ক্ষেত্রের এই সমালোচনাকে উপেক্ষা করে কৃতি পারিবারিক সম্পর্কের আনন্দকেই সর্বাগ্রে স্থান দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানে ঈমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর দাবি

1

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

2

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

3

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

4

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

5

স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প

6

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

7

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অ

8

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

9

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

10

১৫ লাখ টাকা ছাড়াল মেসির ‘লাস্ট ড্যান্সের’ টিকিট!

11

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

12

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির ত

13

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

14

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

15

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হা

16

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

17

দেশের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে: শ

18

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

19

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ

20