Jahirul Hasan
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

ইউক্রেনে সামরিক অভিযান চালাতে রাশিয়ার এখন আর নতুন করে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন করে সেনা নিয়োগ বা সামরিক সমাবেশের (মোবিলাইজেশন) পরিকল্পনা নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে তিনি ইউক্রেনের ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন। 

বৃহস্পতিবার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ কথা বলেন। 

পুতিন বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই, যার জন্য সেনা সমাবেশের প্রয়োজন হবে। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। তার দাবি, নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতেই ‘শত্রুপক্ষের অপপ্রচার অভিযান’ চলছে।

তিনি আরও বলেন, আমাদের মানুষ স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দেন এবং চুক্তিতে স্বাক্ষর করেন।

তবে, পুতিনের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। 

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জুলাইয়ে বলেছিলেন, সম্মুখযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মস্কো শরতে নতুন করে সেনা সমাবেশের ঢেউ এর প্রস্তুতি নিচ্ছে।

২০২২ সালে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে একের পর এক সামরিক ব্যর্থতার পর পুতিন সর্বশেষ রিজার্ভ সেনাদের ‘আংশিক মোবিলাইজেশন’ এর নির্দেশ দিয়েছিলেন।

ক্রেমলিন জানিয়েছিল, প্রায় ১৪ কোটি জনসংখ্যার রাশিয়ায় ওই নির্দেশের আওতায় ৩ লাখ মানুষ ছিলেন। এই সিদ্ধান্ত ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে ওঠে এবং সামরিক বয়সী অনেক রুশ পুরুষ দেশ ছেড়ে চলে যান।

 সূত্র: আরব নিউজ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

1

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

2

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়ে

3

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

4

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

5

স্বস্তির খবর পেল ভারত

6

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

7

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

8

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

9

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

10

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

11

তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

12

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

13

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকা

14

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

15

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

16

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

17

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

18

স্মৃতিসৌধ ও শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার নতু

19

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

20