Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ


ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। শুক্রবার তাৎক্ষণিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এই পরিকল্পনাকে ফুটবলের জন্য ‘খারাপ চুক্তি’ বলে আখ্যা দেন।

গত মঙ্গলবার ২০ বিলিয়ন ডলার মূল্যের নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনা প্রকাশ করে ফিফা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে এবং এর সর্বোচ্চ ২০ শতাংশ মালিকানা বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে।

ঘোষণার পর থেকেই পরিকল্পনাটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রথমে ইউয়েফা এর বিরোধিতা করে। পরে ইউয়েফার ৫৫ সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে সমর্থন জানায়। এরপর কনকাকাফের ৪১ সদস্য সংস্থা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) প্রকাশ্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে।

ক্রমবর্ধমান চাপের মধ্যেই পদত্যাগ করেন কর্দেইরো। ২০২১ সালে ইনফান্তিনোর উপদেষ্টা হিসেবে যোগ দেওয়া সাবেক এই ব্যাংকার বিবৃতিতে বলেন, ‘ফিফা সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টা, সাবেক ব্যাংকার এবং আজীবনের ফুটবলপ্রেমী হিসেবে বিশ্বকাপের একটি অংশ বিক্রির পরিকল্পনার সময় আমি নীরব থাকতে পারি না।’

তিনি স্পষ্ট করেন, এই পরিকল্পনা তৈরিতে তার কোনো ভূমিকা ছিল না এবং তিনি এর ‘দ্ব্যর্থহীন বিরোধিতা’ করেন। তার ভাষায়, ‘এটি ফিফার সদস্য দেশগুলোর জন্য খারাপ, ফুটবলের জন্য খারাপ এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্যও ক্ষতিকর একটি চুক্তি।’

ব্যাংকিং খাতে ৩৫ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কর্দেইরো বলেন, বিশ্বকাপের মতো সম্পদের অংশ বিক্রির পরিণতি তিনি ভালোভাবেই বোঝেন। তাই তার মতে, এই প্রস্তাব অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

1

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

2

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

3

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

4

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

5

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

6

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

7

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

8

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান

9

সেউতার পর এবার মরক্কো-মেলিলা সীমান্তে পুলিশ-অভিবাসনপ্রত্যাশী

10

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

11

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

12

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

13

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

14

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

15

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

16

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

17

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

18

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

19

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

20