Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির


আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলে আবারও ভারতজুড়ে তীব্র প্রতিবাদের ডাক দেয়ার হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। টানা দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো কেন্দ্র সরকারকে এই কড়া হুঁশিয়ারি দিল দলটির নেতৃত্ব। 

সুপ্রিম কোর্ট সম্প্রতি পুলিশকে পূর্ববর্তী এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। প্রশাসন সেই সুযোগ নিয়ে আন্দোলনকারীদের ওপর নতুন করে হয়রানি চালাতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছে তারা।

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে দায়ের হওয়া বেশ কিছু আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, শান্তিকামী কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেন, যেসব শিক্ষার্থীর কোনো পূর্ব অপরাধমূলক রেকর্ড নেই, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে একই নির্দেশনায় আদালত এ-ও উল্লেখ করে যে, নিবন্ধিত এফআইআরগুলোর তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে পুলিশ, যদিও কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।

আদালতের এই পর্যবেক্ষণের পরই সিজেপির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, কেন্দ্র সরকারের এই অবস্থান শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বরখেলাপ। তিনি জানান, গত ২৫ জুলাই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আন্দোলনের সময় দায়ের হওয়া সমস্ত এফআইআর তুলে নেওয়া হবে এবং কোনো আন্দোলনকারীকে নিশানা করা হবে না। সেই সুনির্দিষ্ট আশ্বাসের ওপর আস্থা রেখেই সিজেপি তাদের দেশব্যাপী বিক্ষোভ প্রত্যাহার করেছিল।

সিজেপি নেতৃত্বের অভিযোগ, আদালতের শুনানির সময় সরকারি আইনজীবীরা এই চুক্তি বা আশ্বাসের বিষয়ে কোনো আপত্তি জানাননি, যা অত্যন্ত সন্দেহজনক। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার মুখে দাঁড়িয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করে যদি শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত রাখা হয়, তবে রাজপথকেই আবারও আন্দোলনের মূল হাতিয়ার করে নেওয়া হবে। 

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

1

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

2

স্বস্তির খবর পেল ভারত

3

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

4

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

5

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

6

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

7

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

8

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

9

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

10

রোনালদোকে নিয়ে গুজব

11

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

12

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

13

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

14

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

15

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

16

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

17

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

18

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

19

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

20