Jahirul Hasan
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

বলিউডের অন্যতম অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। তবে জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও আক্ষেপ রয়েছে এই অভিনেত্রীর। আর সেই আক্ষেপ থেকেই দুই ছেলে তৈমুর ও জেহর পড়াশোনা নিয়ে বেশ সতর্ক কারিনা।

কাপুর পরিবারের কন্যা এবং পতৌদি পরিবারের পুত্রবধু হিসেবে পরিচিত কারিনার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল খুব অল্প বয়সেই। ক্লাস ইলেভেনের পরই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন তিনি। এরপর আর পড়াশোনা শেষ করা হয়নি তার। সময়ের সঙ্গে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও শিক্ষা অসম্পূর্ণ রেখে আসার বিষয়টি এখনও মনে দাগ কেটে আছে অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আক্ষেপের কথা জানিয়েছেন কারিনা। পাশাপাশি সন্তানদের পড়াশোনার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

কারিনা বলেন, ‘আমি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দিতে চাইনি। সবসময়ই চেয়েছিলাম লেখাপড়া যাতে করতে পারি। তাই আমার এখনও আফসোস হয়। আমি জানি অনেকেই এটা নিয়ে ঠাট্টা করতে পারে বা যা খুশি বলতেও পারে। কিন্তু সেই সময়ে যে সুযোগটা এসেছিল, তাতে ক্লাস ইলেভেনের পরে আর পড়াশোনা করতে পারিনি।’

এদিকে দুই সন্তানের মা হওয়ার অভিজ্ঞতাও কারিনার কাছে একেবারেই আলাদা। বড় হয়েছেন বোন কারিশমা কাপুরের সঙ্গে। ফলে নিজের শৈশবে কোনো ভাই না থাকায় দুই ছেলেকে একসঙ্গে বড় হতে দেখা তার কাছে নতুন এক অনুভূতি।

এ প্রসঙ্গে কারিনার মত, ‘আমি আর কারিশমা দুই বোন। তাই দুই ছেলে থাকাটা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। এটা প্রায় এক অলৌকিক অভিজ্ঞতার মতো। কারণ, আমি কখনও কোনও ভাইয়ের সঙ্গে বড় হইনি। তাই তৈমুর আর জেহকে দেখাটা আমার কাছে অসাধারণ এক অনুভূতি। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

1

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

2

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

3

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

4

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

5

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

6

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

7

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

8

মার্কিন সেনাদের থেকে বেসামরিকদের দূরে থাকতে বলল বিপ্লবী গার্

9

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

10

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

11

সাদা শাড়িতেও মোহময়ী মিম

12

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

13

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

14

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

15

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

16

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

17

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

18

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

19

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

20