Jahirul Hasan
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারপর কয়েক সপ্তাহ ধরে সবকিছু ঠাণ্ডা। গতকাল (শুক্রবার) ফিফা এক বিজ্ঞপ্তি দেওয়ার পর বিষয়টি আবারও শিরোনামে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দেশটির তিন ফুটবলারকে সব মিলিয়ে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

সবচেয়ে কঠোর শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। ফাইনালের পর প্রতিপক্ষ দলের গাভিকে আছাড় মেরে মাটিতে ফেলে দেন তিনি। তাকে ১০ আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নাহুয়েল মোলিনাকে সমপরিমাণ আর্থিক জরিমানার পাশাপাশি সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। থিয়াগো আলমাদা এক ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা গুনবেন। সহকারী কোচ রবার্তো আয়ালাও এক ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার জরিমানার শাস্তি পেয়েছেন।

এই শাস্তির পর স্পেনের গণমাধ্যম সরব হয়ে উঠেছে। ইউরোপিয়ান দেশটির শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট মার্কা-র প্রচ্ছদে উসকানিমূলক শিরোনাম ছাপা হয়েছে। গাভির ওপর পারেদেস ও আলমাদার চড়াও হওয়ার ছবি প্রকাশ করে লিখেছে, ‘হার মেনে নিতে না পারার জন্য কঠোর শাস্তি’।

তারপর আর্টিকেলের শেষে ‘ফকল্যান্ডস ব্যানার’-কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তালিকাভুক্ত করতে দ্বিধা করেনি এবং এটিকে ‘ভক্তদের দ্বারা অপমান ও নিক্ষেপ’-এর সমতুল্য বলে আখ্যা দিয়েছে। আর আর্টিকেলের ভেতরেও এর লেখক মিগেল সাঞ্জ কোনো রাখঢাক না রেখে বোকা অধিনায়ককে ‘তাদের সবার মধ্যে সবচেয়ে বর্বর’ বলে আখ্যা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্

1

নতুন হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

2

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

3

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৭

4

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

5

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

6

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

7

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

8

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হা

9

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

10

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্ব

11

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

12

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

13

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি : স্পিকার

14

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

15

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

16

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

17

ভালো খেলতে মানসিক শক্তিও দরকার

18

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

19

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

20