Jahirul Hasan
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি আবাসিক ভবনে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় একটি বিয়ের অনুষ্ঠান ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। মঙ্গলবার সেপ্টেম্বর সন্ধ্যায় চালানো এই হামলায় চার বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছেন। 

এই ঘটনার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলামহোসেইন দারজি।

চিঠিতে ইরান সরকার এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং একটি যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগ্রাসনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানি সাধারণ নাগরিক, স্কুল, হাসপাতাল ও সংযোগ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এর জবাবে জাতিসংঘ সনদ অনুযায়ী নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করে ইরান। অবিলম্বে মার্কিন হামলা বন্ধ, এই যুদ্ধাপরাধের তীব্র নিন্দা জানানো এবং সার্বিক ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

সূত্র: মেহের নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

1

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

2

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

3

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

4

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

5

শোকাহত মেসির পাশে রোনালদো

6

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

7

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

8

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

9

স্বস্তির খবর পেল ভারত

10

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

11

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

12

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

13

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

14

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

15

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

16

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

17

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

18

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

19

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

20