Jahirul Hasan
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

দুবাই প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই (BRU-UAE)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি পুনর্গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন ও শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক রাসেল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিয়াদ আইটি, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ আলিনুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াজ হোসেন, আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল হোসেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাবে। সংগঠনের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে নবগঠিত কমিটি সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
বক্তারা আরও বলেন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার নৈতিক মান উন্নয়ন, তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।

সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা ও সফলতা অব্যাহত রাখতে সকল সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং প্রবাসী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

1

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারে

2

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

3

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

4

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

5

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

6

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ্

7

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

8

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

9

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

10

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

11

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভে

12

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

13

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

14

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

15

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

16

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

17

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

18

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

19

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

20