Jahirul Hasan
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা জোট : সৌদি, তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে মক্কা প্রতিরক্ষা জোটের তিন শরিক সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-সচিব আলী বাঘেরি কানি এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কাল ২৫ অক্টোবর রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী বাঘেরি কানি বলেন, “পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের প্রতিরক্ষা ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান ইব্রাহিম কালিন বৈঠকে উপস্থিত থাকবেন; আর সেখানে তেহরানের প্রতিনিধিত্ব করবেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসিন রেজায়ি।”

২৬ অক্টোবর (মঙ্গলবার) তেহরানে এ বৈঠক হবে উল্লেখ করে সাক্ষাৎকারে বাঘেরি কানি বলেছেন,“চারপক্ষীয় এ বৈঠকটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক নিরাপত্তা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ হতে পারে। আমরা আশা করি, এই উদ্যোগটি একটি স্থিতিশীল অঞ্চল প্রতিষ্ঠায় অবদান রাখবে।”

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর আকস্মিক হামলা চালায়; অথচ ঠিক সেই সময়েই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল।

এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতির মাধ্যমে তীব্র বোমাবর্ষণের প্রাথমিক পর্যায়টির অবসান ঘটে। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষ এখনো প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হতো।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করেছে এবং অনুমতি ছাড়া কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলেই সেগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে আছে; বিশেষ করে জুন মাসে একটি সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে, যা এই সংঘাতের স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারত।

উপরন্তু এখন এ যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ইয়েমেনে সৌদি আরব এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যকার লড়াইও ঢুকে গেছে।

সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারধর ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেফতার

1

মক্কাকে লক্ষ্য করার অভিযোগ প্রত্যাখ্যান, সৌদির বিরুদ্ধে ইয়েম

2

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

3

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

4

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

5

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্র

6

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

7

লোহিত সাগরের উপকূলে হুথিদের অভিযানে ইরানের উচ্ছ্বাস

8

কন্ডিশনের অজুহাত দিতে চান না শান্ত

9

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

10

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

11

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

12

যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের সুপ্রিম কোর্টে আপিল ট্

13

মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সামলাতে ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল ছে

14

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

15

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

16

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

17

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

18

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধানে প্রস্তুত ইরান: পেজেশ

19

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

20