Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

সেলেবদের জীবন মানেই ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল, এরপর আলোচনা। এমন চর্চার মাঝে থেকেছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাও। একা হাতে সন্তান বড় করা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন বিধিনিষেধ ভাঙা, এমন নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে ৬৭ বছর বয়সে এসেও বিয়ে বা অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের কড়া জবাব দিয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে জিজ্ঞাসা করা হয়, চারপাশ থেকে যখন ‘কবে বিয়ে করবেন’ বা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, তখন তিনি কীভাবে তা সামলান। জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি কি বিয়ে করেছ নাকি করোনি?— বিষয়গুলোকে আমি এভাবেই সামলাই।’

কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। রাশমিকা মান্দানার বিয়ে বাড়ি থেকে এ জল্পনার সূত্রপাত। সে অনুষ্ঠান থেকে জেষ্ঠ এ অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে; নেটিজেনদের একাংশ দাবি করেন, ষাটোর্ধ্ব বয়সে মা হতে যাচ্ছেন তিনি।

সেই গুঞ্জন প্রসঙ্গে নীনা গুপ্তা জানান, এটি শুধুই শাড়ির ভাঁজের কারণে তৈরি ভুল ধারণা ছিল। বলেন, ‘আমি শাড়ি পরেছিলাম এবং সেটি ঠিকঠাক করার সময়ে কোমরের কাছে কিছুটা ফোলা মতো হয়ে গিয়েছিল। তা দেখে লোকজন বলতে শুরু করল—৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা! আমিও আমার টিমকে বলে দিয়েছিলাম যে তারা যেন বলে দেয় আমি অন্তঃসত্ত্বা। এমনকি পরিচিত কাউকে শরীর নিয়ে কটাক্ষ বা বডি শেমিং করা হলে আমি তাদেরও পরামর্শ দিই রসিকতা করে বলতে যে তারা অন্তঃসত্ত্বা।’

পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবন নীনা গুপ্তার। তিনি সেই ক্ল্যাসিক যুগের নায়িকা। সাম্প্রতিক সময়ে ‘বধ টু’, ‘বাধাই হো’, ‘মেট্রো... ইন দিনো’ সিনেমায় কাজ করে আলোচনায় ছিলেন। বড় পর্দার পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করেন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

1

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

2

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

3

লোহিত সাগরের উপকূলে হুথিদের অভিযানে ইরানের উচ্ছ্বাস

4

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

5

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

6

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

7

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

8

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

9

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

10

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

11

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

12

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

13

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

14

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

15

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

16

সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন প্ল্যাটফর্ম জব্দ করলো ইর

17

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

18

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

19

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

20