Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোহিত সাগরের উপকূলে হুথিদের অভিযানে ইরানের উচ্ছ্বাস

লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এই গোষ্ঠীর এমন বিশাল জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে ‘সাম্রাজ্যবাদী’ শক্তির বিরুদ্ধে ইয়েমেনের কঠোর অবস্থান ও প্রতিরোধের ব্যাপক প্রশংসাও করেছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা।

ইরানের পার্লামেন্টারি জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই প্রশংসা করেন। তিনি লেখেন, যে যুগে কিছু আঞ্চলিক শাসক ফাঁকা প্রতিশ্রুতির বিনিময়ে নিজেদের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন, সেখানে ইয়েমেন পুরো অঞ্চলের হয়ে সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে একাই লড়ছে।

টানা এক দশক ধরে সৌদি আরবের অবরোধের মুখেও ইয়েমেন মাথা নত করেনি উল্লেখ করে তিনি বলেন, ইয়েমেনের এই প্রতিরোধ প্রমাণ করে যে, সার্বভৌমত্ব কোনো বিক্রির জিনিস নয়। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ, হামাস এবং ইরাকি প্রতিরোধ যোদ্ধারাও নির্ধারিত সময়ে তাদের চূড়ান্ত জবাব দেবে।

মধ্যপ্রাচ্যে যখন ইরান ও তাদের মিত্ররা এভাবেই নিজেদের শক্তির জানান দিচ্ছে, ঠিক তখনই তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে পেন্টাগনে দেওয়া এক ভাষণে তিনি ঘোষণা দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন সেনাদের অবদানের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, বিশ্বে সন্ত্রাসবাদের এক নম্বর মদতদাতা হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান। তারা যেন কখনোই, কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে আমাদের যেসব সেনা সদস্য কাজ করছেন, আমি তাদের স্যালুট জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

1

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

2

ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে: বিশ্লেষক

3

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষ

4

লিবিয়া থেকে দে‌শে ফি‌রে‌ছে আরও ৩৪০ বাংলাদেশি

5

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

6

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

7

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

8

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

9

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

10

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

11

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

12

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

13

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

14

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

15

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

16

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

17

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

18

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

19

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

20