Jahirul Hasan
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দেশটির আধা-সামরিক বাহিনীর (সিআইএসএফ) জওয়ানের এলোপাতাড়ি গুলিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অন্তত চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কাঠুয়ার বাসোহলি এলাকার মাশকা গ্রামে অবস্থিত সেবা বিদ্যুৎ প্রকল্পে মোতায়েনরত সিআইএসএফের সদস্যদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। তুচ্ছ তর্কাতর্কির জেরে সিআইএসএফের এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে সিআইএসএফের জ্যেষ্ঠ এক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার।

অভিযুক্ত জওয়ানের নাম অবধেশ কুমার সিং। তিনি সিআইএসএফের হেড কনস্টেবল হিসেবে কর্মরত। সিআইএসএফের সদস্যরা বলেছেন, সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অফিস কক্ষে প্রবেশ করেন অবধেশ কুমার সিং। পরে নিজের নামে বরাদ্দ থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি চালান তিনি।

সিআইএসএফের একাধিক সূত্র বলেছে, ওই ঘটনার সময় তার কাছে ১৫০ রাউন্ড তাজা গুলি ছিল।

অবধেশের গুলিতে গুরুতর আহত সিআইএসএফের চার সদস্য। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। অভিযুক্ত অবধেশ কুমার সিংকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হঠাৎ কী কারণে এমন নৃশংস ঘটনার সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

1

প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগে ৯৩ শতাংশ মেধায় ফল প্রকাশের দাব

2

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

3

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

4

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো

5

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

6

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

7

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা, দুঃখ প্রকাশ নাগোয়া মেয়রের

8

‘কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি’

9

শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর কাজ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে:

10

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

11

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

12

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

13

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

14

সালাম দেওয়ায় ও ইনশাআল্লাহ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে

15

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

16

বিশ্বকাপে পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন গুইমারেস

17

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

18

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

19

ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্

20