Jahirul Hasan
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী

বৈরি আবহাওয়ার কবলে পড়ে ইন্দোনেশিয়ার জাভা সাগরে একটি যাত্রীবাহী জাহাজ উল্টে গেছে। এরআগে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিল। পরবর্তীতে জানা যায় সাগরে এটি উল্টে গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনার কবলে পড়ার সময় জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ছিলেন। যারমধ্যে ১০২ জনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ১৪০ জন এখনো নিখোঁজ আছেন।

জাহাজটি পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতান প্রদেশে যাচ্ছিল। গন্তব্যের প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উল্টে যাওয়ার আগে জাহাজটির ক্যাপ্টেন জানান, তারা প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের সম্মুখীন হয়েছেন। এ সময় জাহাজ কাৎ হয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান পুতু সুদায়ানা বলেছেন, পরবর্তীতে তারা জানতে পারেন জাহাজটি উল্টে গেছে।
রোববার সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটির যাত্রীদের খোঁজে হেলিকপ্টার ও অন্য আরেকটি জাহাজ পাঠানো হয়।

ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। ফলে সেখানকার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাত্রাবাহী জাহাজ ও ফেরি ব্যবহার করে থাকেন।
গত মাসে মাদুরা দ্বীপে এমন একটি জাহাজে আগুন লেগে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়।

সূত্র: অডেসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

1

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

2

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

3

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

4

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

5

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

6

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

7

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

8

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

9

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

10

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

11

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

12

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা

13

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

14

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

15

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

16

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

17

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

18

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

19

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

20