Jahirul Hasan
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি


স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি পেছনে ফেলে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ফাইনাল শেষ হওয়ার ঠিক ১০ দিন পর বুধবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর।

ইএসপিএনের সূত্রমতে, এদিন সতীর্থ লুইস সুয়ারেসের সাথে হাসি মুখে পুরোদমে অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।

বিশ্বকাপের ফাইনাল শেষে প্রায় এক সপ্তাহ নিজ শহর রোজারিওতে পরিবারের সাথে ছুটি কাটান মেসি। সে সময় অসুস্থ বাবা হোর্হে মেসির (৬৮) পাশে থাকেন তিনি, যার অসুস্থতার কথা বিশ্বকাপ চলাকালেই প্রকাশ করেছিল পরিবার।

২০২৬ বিশ্বকাপে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনা দলকে টেনে ফাইনালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সোশ্যাল মিডিয়ায় দেয়া বার্তায় মেসি নিজের মনের কষ্ট প্রকাশ করে লিখেছিলেন, ‘কষ্টটা বিশাল এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে দলের লড়াই এবং কোটি মানুষের ভালোবাসা আমি সারাজীবন হৃদয়ে আগলে রাখব।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও স্পষ্ট বার্তা না দিলেও ক্লাব ফুটবলে মায়ামির হয়ে আবার মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন মেসি। বিশ্বকাপের পর শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামির হয়ে খেলতে পারেননি তিনি, বাদ দেওয়া হয়েছিল অল-স্টার গেম থেকেও।

ইন্টার মায়ামি কোচ গুইয়েরমো হোয়োস জানিয়েছেন, মেসি ও রদ্রিগো দে পলকে মাঠে ফেরাতে কোনো তাড়াহুড়ো করা হবে না। তিনি বলেন, ‘বিশ্রাম খেলোয়াড়দের মানসিক ও শারীরিক পুনরুজ্জীবনের জন্য অপরিহার্য। দীর্ঘ ৫০ দিনের বিশ্বকাপ মিশনের পর তাদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। শতভাগ প্রস্তুত হলেই তারা মাঠে নামবেন।’

আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এরপর আগামী ৫ আগস্ট লিগস কাপে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো দে সান লুইসের বিরুদ্ধে খেলবে দলটি। আশা করা হচ্ছে, দ্রুতই একাদশে ফিরবেন মেসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

1

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

2

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

3

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

4

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

5

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

6

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

7

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

8

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

9

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়া

10

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

11

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

12

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

13

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

14

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

15

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

16

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

17

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

18

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

19

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

20