Jahirul Hasan
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুথিদের হামলার জেরে রিয়াদে ফ্লাইট বাতিল দুই ভারতীয় বিমান সংস্থার

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট বাতিল করে দিয়েছে ভারতের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) তারা এ ঘোষণা দিয়েছে। সংস্থা দুটি জানিয়েছে, গতকাল ও আজ তাদের বিমান হামলার কবলে পড়তে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে আগামী ১০ অক্টোবর পর্যন্ত রিয়াদ থেকে তাদের কোনো বিমান আসবে না, যাবেও না।

হুথিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরে তিন বিদেশি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক ডজনের বেশি মানুষ। হুথিরা মূলত রিয়াদ ও আভা বিমানবন্দরকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট করেছে।

হুথিরা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা শেষবারের মতো বিমান সংস্থাগুলোকে সতর্ক করে দিচ্ছে, যদি কেউ সৌদির আকাশসীমায় বিমান চালায় তাহলে এর পরিণতি ভোগ করতে হবে।

হুথিরা বলেছে, সৌদি আকাশসীমা তাদের সামরিক লক্ষ্যবস্তু।
রিয়াদে ফ্লাইট বাতিল নিয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, “ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ১০ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের রিয়াদের সব যাওয়া-আসার ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিনা খরচে ফ্লাইটের সময় পরিবর্তন অথবা টিকিট বাতিলের মাধ্যমে পুরো টাকা ফেরতের সুবিধা দেওয়া হচ্ছে। আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

রিয়াদে আজ বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরে আসার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ করেছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

1

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

2

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্র

3

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

4

আমিনুল হকের ঘোষণার পরও থমকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পুনর্গ

5

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

6

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

7

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

8

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

9

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

10

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

11

শিক্ষাখাত সংশ্লিষ্ট বিষয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে মা

12

তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু

13

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

14

ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

15

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

16

সেনাবাহিনীর ৫০ সদস্যের ‘মিথ্যা কথা’ শনাক্তের পরীক্ষা নিলো যু

17

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্

18

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

19

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

20