Jahirul Hasan
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের হয়ে জিততে চাই, ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে সিমন্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী বুধবার মাঠে গড়াবে ঢাকা টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন দলের প্রস্তুতি নিয়ে।

সিমন্স বলছিলেন, 'আমরা প্রতি ম্যাচেই সেরাটা খেলার চেষ্টা করি। ওয়েস্ট ইন্ডিজ ওদের সর্বশেষ ২ টেস্ট সিরিজে অনেক ভালো খেলেছে। ভারতে দুর্দান্ত ওয়ানডে ও টি-২০ খেলে এসেছে। আমাদের সেরা প্রস্তুতিই প্রয়োজন। প্রস্তুতি নিয়ে আমি খুশি। টেস্টের ছেলেরা কঠোর পরিশ্রম করছে। যারা সাদা বলে খেলেছে, ওরা এখন পরিশ্রম করছে।'

টাইগার কোচের সাবেক দলই প্রতিপক্ষ এবার, 'আমি ব্যাপারটা এভাবে দেখি না। আমি ঐ দলের নেতা ছিলাম। এখনও বিজয়ী দলেই থাকতে চাই। এত ইমোশনাল আমি না আমার আগের দল খেলতে আসছে বলে। আমি এই সিরিজ বাংলাদেশের হয়ে জিততে চাই।'

আবুধাবি টেস্টে মনোযোগ কম ছিল কিনা প্রশ্নে সিমন্স বললেন, 'টেস্টে সবার ভীষণ মনোযোগ রয়েছে। আবুধাবি টেস্টেও একই মনোযোগ ছিল। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায়। এবারই সুযোগটা প্রথম এলো। ছেলেরা মুখিয়ে আছে।'

নাহিদ রানা না থাকায় তাকে মিস করবেন প্রধান কোচ, 'নাহিদের মতো ট্যালেন্টকে তো মিস করতে হবেই। তবে অস্ট্রেলিয়ায় তাকে ছাড়াই আমরা জিতেছি। তাকে ছাড়াও ভালো খেলেছি। তাকে মিস করব, তবে কেউ না কেউ ওর কাজ করে দেবে। এত দ্রুত বল হয়ত করবে না, তবে পারবে। দক্ষিণ আফ্রিকায় থাকবে কি না জানি না। আমরা ওকে নিয়ে কাজ করছি। যত দ্রুত তাকে প্রস্তুত করা যায়।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

1

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

2

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

3

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

4

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরা

5

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

6

সুবিধাবঞ্চিত কিশোরীদের সঙ্গে ফুটবল খেলে উচ্ছ্বসিত কাফু

7

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

8

গ্যালাতাসারাই তারকাকে কটাক্ষ করে ইয়ামালের পোস্ট, ‘এখন সে কি

9

পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতি, ৪ পুলিশ সদস্য গ্রেপ্

10

ইরানে হামলা চালাবেন কি চালাবেন না, টানাপড়েনে নেতানিয়াহু-ট্রা

11

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

12

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

13

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

14

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

15

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

16

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

17

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

18

ইরান সংকট সমাধানের যে পথ বাতলালেন ট্রাম্প

19

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

20