Jahirul Hasan
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

তামিমের এক ফোনেই চলে এসেছেন আইপিএল সঞ্চালক চারু শর্মা

ভারতের চারু শর্মা ক্রিকেটে পরিচিত নাম। তবে বেশি সুনাম কুড়িয়েছেন নিলাম পরিচালনা করে। দীর্ঘ দিন আইপিএলের নিলাম সঞ্চালনা করেছেন। সেই চারু শর্মা এবার সঞ্চালনা করছেন বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি এর নিলাম। নিলামের ফাঁকেই জানালেন, বিসিবি সভাপতি তামিম ইকবালের এক ফোনকলেই চলে এসেছেন তিনি। 

গণমাধ্যমকে চারু বলছিলেন, 'অতীতে কয়েকবার আসা হয়েছে। অনেক দিন পর বাংলাদেশে এলাম। তামিম ইকবালকে ধন্যবাদ, সে-ই আমাকে কল করে। আমি একটু ব্যস্ত ছিলাম। তবে বললাম, একদম ভেবো না, আমি চলে আসব। এখানে এসে ভালো লাগছে। মনে হচ্ছে নিজের বাড়িতে আছি।'

প্রথম বাংলাদেশ সফর নিয়ে চারু বলেন, 'মনে নেই, তবে সম্ভবত ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। খুব উপভোগ করেছিলাম। অনেক বন্ধু হয়েছিল। প্রতি রাতে আমরা ঘুরতে বের হতাম। ধারাভাষ্যকার অনেকেই আমার ভালো বন্ধু। একজন শামীম চৌধুরী। আবারও সবার সাথে দেখা করার সুযোগ হয়েছে, আমি খুবই খুশি।'


পরে বিসিবির ডি থ্রি টুর্নামেন্টের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, 'তামিম কল করে বলল, ডি থ্রি টুর্নামেন্ট করছি। তুমি আসলে ভালো হতো। বলেছি আমি ব্যস্ত তবে অবশ্যই আসব। এর ২-৩ দিন পরই চলে আসি। আমি অনেক কাজই করি। তবে নিলাম পরিচালনা আমার প্রিয় কাজ এবং বিশেষ করে এখানে যে কনসেপ্টে নিলাম হচ্ছে, খুব ভালো লাগলো। সবার বুঝতে একটু সময় লাগতে পারে। বেশি সময়ও লাগানো যাবে না। ২-৩ দিন ধরে নিলাম করলে তো আর হবে না। তবে এক্সাইটিং করার চেষ্টা করে যাচ্ছি। ক্যাটাগরি ‘এ’ তো রোমাঞ্চকর ছিল। এখন ক্রমেই দ্রুত শেষ হয়ে যাবে।'

চারু শর্মা আরও বলেন, 'বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট তুলে ধরার জন্য বিপিএল অনেক গুরুত্বপূর্ণ। তবে ডি থ্রি তরুণদের ডেভেলপমেন্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে ভালো খেলে যেতে হবে, সেজন্য ভালো খেলোয়াড় লাগবে। এখন দারুণ একটা জাতীয় দল আছে। ডি থ্রি সব ফরম্যাটে হবে। এটা এমন কিছু যা দেশের ক্রিকেটের জন্য সঠিক বিষয়। মাত্র শুরু হচ্ছে। এখনও নিলামে অনেক নাটকীয়তা বাকি। তামিমকে আবারও ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসায়।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

1

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

2

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

3

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

4

বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

5

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

6

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ার বাজারে সংকটের শঙ্ক

7

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

8

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তির দাবি

9

সাবেক সভাপতি-ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়

10

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

11

ব্যাংক খাত পুনর্গঠন জরুরি : রিজভী

12

রাজনগরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

13

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

14

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

15

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

16

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমে

17

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

18

মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা

19

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

20