Jahirul Hasan
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের থেকে সৌদি আরবকে রক্ষায় দেশটিতে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে এ নিয়ে বলেছে, “রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রতিরক্ষামূলক পাল্টা আকাশ অভিযান চালাবে।”

গত দুই মাসে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল স্থাপনাতে একাধিকবার হামলা করেছে হুথি বিদ্রোহীরা।

যুক্তরাজ্য আগে থেকেই সৌদি আরবকে এয়ার টু এয়ার রিফুয়েলিং সহায়তা দিচ্ছে। এছাড়া সৌদি আরবের অবকাঠামো রক্ষায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্রিটিশ সেনাও মোতায়েন করেছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা যে টাইফুন যুদ্ধবিমানগুলো পাঠাচ্ছেন সেগুলো সৌদিতে ছোড়া হুথিদের মিসাইল ও ড্রোন ঠেকাবে শুধু। এই বিমানগুলো দিয়ে ইয়েমেনে কোনো ধরনের হামলা চালানো হবে না।

গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ওই মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। ওই সময় সেখানে ইরান থেকে আসা একটি বিমান অবতরণ করছিল। যদিও বিমানটির কোনো ক্ষতি হয়নি। তবে হুথিরা এতে ক্ষুব্ধ হয়। তারা ওই সময় ঘোষণা দেয় লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট জাহাজ চলতে দেওয়া হবে না এবং সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করা হয়।

হুথিরা শর্ত দেয় সৌদি তাদের ওপর যে নৌ অবরোধ আরোপ করে রেখেছে সেটি প্রত্যাহার করতে হবে। আর এরপরই শুরু হয় হামলা ও পাল্টা হামলার ঘটনা।
অপরদিকে স্থলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়। হুথিরা মূলত এখন ইয়েমেনের আরও ভূখণ্ড দখল করার চেষ্টা করছে।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল

1

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

2

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি'র সুযোগ পেলেন বেরোবি শিক্

3

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

4

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্ক

5

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

6

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্

7

জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে

8

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

9

রোহিত-হার্দিকদের কোচের দায়িত্ব থেকে জয়াবর্ধনের পদত্যাগ

10

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

11

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

12

স্পিকারের সামনে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ

13

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

14

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

15

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

16

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

17

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

18

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

19

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

20