Jahirul Hasan
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে ১০ লাখ স্থলমাইন কিনছে ফিনল্যান্ড

রাশিয়ার সম্ভাব্য সামরিক উসকানি ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ১০ লাখ অ্যান্টি–পারসোনেল মাইন বা স্থলমাইন কেনার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এ জন্য ১০ কোটি ইউরো ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে দেশটি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নিজেদের প্রতিরক্ষা জোরদার করছে হেলসিঙ্কি। রাশিয়া–ফিনল্যান্ড সীমান্তে এসব মাইন মোতায়েন করা হতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিনল্যান্ড ১০ লাখ অ্যান্টি-পারসোনেল মাইন বা স্থলমাইন কিনতে চায়। এসব মাইন কেনার জন্য দেশটি ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার খরচের করার পরিকল্পনা করছে। জাতিসংঘের স্থলমাইন নিষিদ্ধ করা একটি চুক্তি থেকে ফিনল্যান্ড ও আশপাশের কয়েকটি দেশ বেরিয়ে যাওয়ার পর এই পরিকল্পনা সামনে এল।

ইউক্রেনের সমর্থক দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া ক্রমেই বিভিন্ন ধরনের হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। এ ছাড়া মস্কো সামরিক উসকানিমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গত বছর ফিনল্যান্ড অটোয়া কনভেনশন থেকে বেরিয়ে যায়। ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডও একই চুক্তি থেকে বেরিয়ে গেছে। মস্কোর কাছ থেকে সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে তারা এ সিদ্ধান্ত নেয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফিনল্যান্ডের সেনাবাহিনীর কমান্ডের কর্নেল রিকু মিকোনেন দেশটির জাতীয় সংবাদ সংস্থা এসটিটিকে জানিয়েছেন, মাইন কেনার চুক্তির বিষয়ে সরবরাহকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন কর্মকর্তারা।

ফিনল্যান্ড চায়, দেশটির নিজস্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এসব মাইন সরবরাহ করুক। ২০২৭ সালের শেষ নাগাদ চুক্তি সই করার পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মধ্যে উৎপাদন শুরু করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। মিকোনেন বলেন, ‘ফিনিশ কোম্পানিগুলো ফিনল্যান্ডেই স্থলমাইন তৈরি করলে বিভিন্ন দিক থেকে তা উপকারী হবে।’ তিনি এসটিটিকে জানান, ফিনল্যান্ডের প্রায় ছয়টি প্রতিষ্ঠান এসব মাইন তৈরির যোগ্যতা রাখে। তবে তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে বিদেশ থেকে মাইন কেনার সম্ভাবনাও পুরোপুরি বাতিল করা হচ্ছে না।’

স্থলমাইন নির্মূলের লক্ষ্যে অটোয়া কনভেনশন একটি মানবিক চুক্তি। এর উদ্দেশ্য ছিল এ ধরনের মাইনের ব্যবহার বন্ধ করা এবং মজুত থাকা ১০ লাখেরও বেশি মাইন ধ্বংস করা। ফিনল্যান্ড ২০১২ সালে এই চুক্তিতে যোগ দিয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দেশটি ২০২৫ সালের এপ্রিলে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। চলতি বছরের জানুয়ারি থেকে চুক্তির বাধ্যবাধকতা আর ফিনল্যান্ডের ওপর কার্যকর নেই।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা

1

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

2

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

3

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

4

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

5

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ঘুরেফিরে ম্যান সিটির রায়

6

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

7

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

8

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

9

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

10

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরা

11

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

12

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু

13

তিন সন্তান হত্যার দায় স্বীকার, ট্রাম্পও বলেছিলেন ‘ভয়াবহ ট্র্

14

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

15

রুশ তেল নিয়ে ট্রাম্পের কৌশলী ইউটার্ন, নেপথ্যে কী?

16

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

17

বিশ্বকাপে পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন গুইমারেস

18

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্র

19

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল

20