Jahirul Hasan
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ইয়েমেনি সেনার সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনের সাবা প্রদেশে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আর এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সাবা প্রদেশের সরকারি দপ্তর এ তথ্য জানিয়েছে।

আল-আলম মিলিটারি ট্রেনিং ক্যাম্প নামে ওই প্রশিক্ষণ কেন্দ্রে ইয়েমেনি বাহিনীর নতুন সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। তখন সেখানে একসঙ্গে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথিরা।

হুথি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে গতকালই হামলার দায় শিকার করেন। তিনি বলেন, যেখানে হামলা চালানো হয়েছে এটি সৌদি সমর্থিত একটি সেনা ঘাঁটি। ইয়াহিয়া বলেন, যেখানেই সৌদি সমর্থিত সেনা থাকবে সেই জায়গাকেই টার্গেট করা হবে।

ভয়াবহ এ হামলার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের প্রেসিডেন্ট রাশদ আল-আলিমি জানিয়েছেন, নতুন সেনাদের ওপর হামলার জন্য হুথিদের কঠোর জবাব দেওয়া হবে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি সমর্থিত সামরিক জোট এতে প্রবেশ করলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। সৌদি জোট ইয়েমেনের হুথিদের অবস্থান লক্ষ্য করে দীর্ঘ সাত বছর বোমাবর্ষণ করেছে। কিন্তু হুথিদের রাজধানী সানাসহ অন্যান্য জায়গা থেকে তারা হটাতে পারেনি। এরপর ২০২২ সালে জাতিসংঘ্যে মধ্যস্থতায় সৌদি ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর থেকে পরিস্থিতি শান্ত হলেও সম্প্রতি আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

1

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

2

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

3

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

4

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ার বাজারে সংকটের শঙ্ক

5

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

6

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

7

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দে

8

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্

9

ভেদরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

10

অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে চান ট্রাম্প

11

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমে

12

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

13

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

14

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

15

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

16

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

17

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

18

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

19

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

20