Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এ হামলায় অন্তত ১৭ জন নিহত এবং কমপক্ষে ৪৪ জন আহত হয়েছেন। বুধবার (০৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতের পর থেকে এ হামলা শুরু হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, ‘শত্রুপক্ষ আবারও ব্যাপক হামলা চালাচ্ছে।’

রাজধানীর সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ব্যালিস্টিক হামলা মোকাবিলায় ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে আরও মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চলের রসদ সরবরাহকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। এসব কেন্দ্র বিভিন্ন অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত ও সরবরাহের পাশাপাশি চালকবিহীন আকাশযান উৎপাদন ও বিতরণের সঙ্গে জড়িত ছিল।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কৃষ্ণ সাগর-তীরবর্তী ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী তিনটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, শহরের কেন্দ্রস্থলে হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন। টেলিগ্রামে তিনি বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

কিয়েভের সামরিক প্রশাসন বলছে, শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে।

ইউক্রেনের বিমান বাহিনী হামলার সময় কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়নি। টেলিগ্রামে এক পোস্টে বলা হয়েছে, রাশিয়া ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এতে আরও বলা হয়েছে, হামলার সময় রাশিয়া ১১৫টি ড্রোন উৎক্ষেপণ করেছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলোর মধ্যে ৯৮টি প্রতিহত করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভের ওপর হামলা জোরদার করেছে। অন্যদিকে ইউক্রেনও বিদ্যুৎকেন্দ্রসহ রাশিয়ার বিভিন্ন অবকাঠামোর ওপর হামলা বাড়িয়েছে।

রাশিয়ার তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়েভ বলেন, গত রাতে ওই অঞ্চলে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ড্রোন বিধ্বস্ত হয়ে আগুন লেগেছে।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে এতে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, দমকল বাহিনী ঘটনাস্থলে কাজ করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুদামটি খালি করে দেওয়া হয়েছে।

ইউক্রেন ওয়াইল্ডবেরিজ পরিচালিত গুদামসহ বিভিন্ন গুদামে বারবার হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে মস্কো অঞ্চলের একটি গুদামে সর্বশেষ হামলায় পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

এর আগের দিন রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন, দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি ব্যস্ত সৈকতে ড্রোন হামলায় সাতজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

1

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

2

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

3

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

4

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

5

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

6

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

7

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

8

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

9

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

10

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

11

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

12

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

13

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

14

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

15

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

16

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

17

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

18

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

19

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

20