Jahirul Hasan
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

প্রেমের গুঞ্জন থেকে শুরু করে সম্পর্কের স্বীকারোক্তি, এরপর বিচ্ছেদ সৃজিত মুখার্জি ও সুস্মিতা দে-কে ঘিরে টলিপাড়ায় একসময় কম আলোচনা হয়নি। এবার সেই সম্পর্কের অধ্যায় পেরিয়ে হইচইয়ের এক অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি হলেন দুজন। সেখানে তাদের কথাবার্তা থেকে শুরু করে চোখেমুখের অভিব্যক্তি—সবকিছুতেই যেন ধরা পড়ল পুরোনো স্বাচ্ছন্দ্যের অনুপস্থিতি।

একসময় টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত, পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সদ্য টলিউডে পা রাখা অভিনেত্রী সুস্মিতা দে। বিশেষ করে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রচারণার সময় বিভিন্ন পার্টি ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে সেই সময়ের গুঞ্জন পরবর্তী সময়ে আর গুঞ্জনেই সীমাবদ্ধ থাকেনি। 

সৃজিতও একপর্যায়ে সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। এরপর অবশ্য বদলে যায় তাদের সমীকরণ। সম্পর্কে ভাঙন ধরে দুজনের যোগাযোগেও আসে দূরত্ব। সম্প্রতি হইচইয়ের একটি অনুষ্ঠানে ফের মুখোমুখি হন সৃজিত ও সুস্মিতা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অভিনেত্রীর সামনে এগিয়ে আসেন পরিচালক। এরপর তার সঙ্গে হাত মেলান সৃজিত। জানতে চান, ‘তুমি কেমন আছো’।

জবাবে সুস্মিতাও বলেন, ‘তুমি কেমন আছো’। এরপর সৃজিত বলেন, ‘আমি ভালো আছি’। পরে পাপারাজ্জিদের অনুরোধে পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে ছবিও তোলেন তারা। তবে পুরো মুহূর্তজুড়েই দুজনের মধ্যে এক ধরনের অস্বস্তি চোখে পড়ে। কথাবার্তা ছিল সংক্ষিপ্ত, আর অভিব্যক্তিতেও যেন আগের সেই স্বাচ্ছন্দ্যের ছাপ ছিল না। ফলে অনুষ্ঠানের ওই সামান্য সময়ের দেখা-সাক্ষাৎই নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে এক সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সুস্মিতা বলেছিলেন, ‘সিনেমার প্রোমোশনের সময় অনেক জায়গায় যাওয়া হয়েছিল, যেই কারণে গুজব হয়। বাট এখন তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। ইটস গুড, ইটস ফাইন। উনিও ব্যস্ত, আমিও ব্যস্ত। আর ওই গুজবগুলো প্রোমোশন যখন করতে গেছিলাম সিনেমার তখন হয়েছিল, উনি ভীষণ ভালো পরিচালক, খুব গুণী মানুষ।’

টলিপাড়ায় বিভিন্ন সময়ে একাধিক অভিনেত্রীর সঙ্গে সৃজিতের নাম জড়ানোর খবরও সামনে এসেছে। তাদের মধ্যে ছিলেন ঋতাভরী, স্বস্তিকা এবং বিদেশিনী আলেকজান্দ্রা।অন্যদিকে অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন সৃজিত। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর কলকাতায় গিয়ে থাকতে শুরু করেন মিথিলা। মেয়েকেও কলকাতার একটি স্কুলে ভর্তি করান তিনি।

পরবর্তী সময়ে সৃজিত-মিথিলার সম্পর্কে দূরত্ব তৈরির খবর সামনে আসে। আগের মতো কলকাতায় দেখা যায় না মিথিলাকে। মেয়েকেও কলকাতার স্কুল থেকে ছাড়িয়ে বাংলাদেশে নিয়ে গেছেন তিনি। যদিও অভিনেত্রীর দাবি, ভিসা সমস্যার কারণে কলকাতায় কম যাওয়া হয়। সৃজিতের সঙ্গে বর্তমানে সম্পর্ক কেমন এমন প্রশ্নের জবাবে মিথিলা সংক্ষেপে জানিয়েছিলেন, আইনত তারা এখনো স্বামী-স্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

1

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

2

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

3

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

4

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, ১১৪ জন নিখোঁজ

5

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধানে প্রস্তুত ইরান: পেজেশ

6

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

7

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

8

লোহিত সাগরের উপকূলে হুথিদের অভিযানে ইরানের উচ্ছ্বাস

9

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারে

10

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

11

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

12

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

13

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

14

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

15

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

16

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

17

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

18

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

19

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

20