Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানিদের হত্যা করার পক্ষে নন এবং তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে— তাহলে একদিকে যেমন ইরানের অনেক নিরপরাধ মানুষ প্রাণহানির ঝুঁকি থেকে মুক্ত হবে, তেমনি অন্যদিকে দেশটি ব্যাপক ধ্বংস এড়াতে পারবে।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। যে কোনো সময়ে আলোচনা শুরুর জন্য আমরা প্রস্তুত। আমি কি (ইরানের সঙ্গে) একটি চুক্তি চাই? হ্যাঁ, আমি অবশ্যই চুক্তির পক্ষে; কারণ আমি মানুষ হত্যা করতে চাই না। যদি চুক্তি না হয়— তাহলে বহু মানুষ মারা যাবে এবং আমরা তা চাই না।”

এদিন ট্রাম্প আরও জানান, আজ ৩ আগস্ট সোমবার থেকে ফের আলোচনা শুরু হচ্ছে মার্কিন ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। তার আগে শনিবার থেকে ইরানে বিমান অভিযান স্থগিত করেছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় অবশ্য তিনি বলেছেন যে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেই অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানিয়েছেন, এবারের আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর মুক্ত চলাচলও সমান গুরুত্ব পাবে। তবে কোথায় এই আলোচনা অনুষ্ঠিত হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কোনো তথ্য দেননি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত দু’দফা যুদ্ধবিরতি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, গত মে মাসে অপারেশন এপিক ফিউরির আনুষ্ঠানিক সমাপ্তিও ঘোষনা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এখন পর্যন্ত সংঘাত থামেনি।

রোববারের ‘আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই’— মন্তব্যের মাধ্যমে এই প্রথম নিরঙ্কুশভাবে কূটনীতির পক্ষে অবস্থান নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র : এএফপি, গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে:

1

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

2

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

3

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

4

তাপপ্রবাহ কমলো ২০ জেলা থেকে, অব্যাহত রয়েছে পাঁচ জেলায়

5

তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্

6

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

7

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

8

বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ

9

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

10

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেব

11

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

12

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

13

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

14

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

15

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

16

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

17

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

18

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার, শিগগিরই সিদ্ধান্ত

19

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

20