Jahirul Hasan
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

নারী শিল্পীদের জন্য সোশ্যাল মিডিয়া যেন দিন দিন আরো অসহনীয় হয়ে উঠছে। সামাজিক মাধ্যমে নারী শিল্পীরা কোনো ছবি-ভিডিও পোস্ট করলেই দেখা যায়, সেখানে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি! এসব নিয়ে অনেক শিল্পী কথা বলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু দিনশেষে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে আসছে না।

এবার একই পরিস্থিতির শিকার হলেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তার একটি ভিডিওর কমেন্ট বক্স আপত্তিকর সব মন্তব্যে ভরে গেছে। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন প্রিয়ন্তী। সেখানে তিনি জার্মানির একটি বিশেষ রিসোর্ট দেখিয়েছেন। মূলত জাহাজের কনটেইনারকে নজরকাড়া বাসায় রূপান্ত করা হয়েছে। ঘুরতে গিয়ে সেখানেই থেকেছেন প্রিয়ন্তী ও তার সফরসঙ্গীরা। সে কন্টেইনার দেখিয়েছেন ভিডিওতে।

সেই পোস্টের কমেন্ট বক্সেই অভিনেত্রীর পোশাক ও শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে অনেকে। বিষয়টি নিয়ে শনিবার (২৯ আগস্ট) এক বার্তায় প্রিয়ন্তী বলেন, ‘কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যি খুব অস্বস্তিতে পড়েছি। একটা মেয়ের শরীর, পোশাক, ব্যক্তিগত জীবন নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, আমি জানি না। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।’


প্রিয়ন্তী উর্বী
মন্তব্যকারীদের স্ক্রিনশট নিয়েও পোস্টে যুক্ত করেছেন প্রিয়ন্তী। তার ভাষ্য, ‘আমি এসব মন্তব্যের স্ক্রিনশট নিয়ে একে একে সবাইকে করলাম। যারা এসব লিখছেন, তাদের পরিবার, স্ত্রী, প্রেমিকা কিংবা কাছের মানুষদের কাছেও এসব স্ক্রিনশট পাঠানোর কথা আমার মাথায় এসেছে। কারণ অনেক সময় মানুষ নিজের মা-বোন-স্ত্রীকে সামনে রেখে যে ভাষায় কথা বলে না, সোশ্যাল মিডিয়াতে অন্য একটা মেয়েকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করে।’

আক্ষেপ করে উর্বী লিখেছেন, ‘এই দেশের মেয়েদের ভবিষ্যৎ কী? আমরা আমাদের ছেলে-মেয়েদের কী শেখাচ্ছি? যাদের অনেকেই স্কুল-কলেজে পড়ে, তাদের কাছ থেকে যদি একজন মেয়েকে নিয়ে এমন ভাষা শুনতে হয়, তাহলে সত্যিই ভয় লাগে।’

এসব আপত্তিকর মন্তব্যে ‘অসহায়ত্ব’ প্রকাশ করে উর্বী লিখেছেন, ‘মাঝে মাঝে সত্যিই মনে হয়, জন্মের আগে আমি কী এমন পাপ করেছিলাম যে, আমার জন্ম বাংলাদেশে হলো? কথাটা হয়তো রাগ আর কষ্ট থেকে বলছি, কিন্তু কিছু মন্তব্য পড়ে নিজের দেশ আর সমাজ নিয়ে খুব অসহায় লাগে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দিন এবং আমাকে কখনো তাদের মতো হওয়ার থেকে রক্ষা করুন। কারণ এসব মন্তব্য পড়তে আমার নিজেরই লজ্জা লাগে, ঘৃণা লাগে, খুব অস্বস্তি লাগে।’


প্রিয়ন্তী উর্বী
সবশেষে অনুসারীদের উদ্দেশে এ অভিনেত্রী লেখেন, ‘আমার ফেসবুকে আমি কী পোস্ট করব, সেটা আমার সিদ্ধান্ত। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। এতটুকু সম্মান আমি আশা করি। সত্যি বলতে, এমন ভক্ত বা ফলোয়ার আমার দরকার নেই, যারা আমাকে ফলো করবে শুধু আমার শরীর, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। এমন ফলোয়ার থাকার চেয়ে না থাকাই আমার কাছে ভালো।’

প্রসঙ্গত, ২০২১-এ অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর কয়েকটি আলোচিত নাটক-ওয়েব কনটেন্টে দেখা গেছে তাকে। করেছেন সিনেমাও। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

1

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

2

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

3

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্

4

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

5

আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে চার ভারতীয়

6

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

7

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

8

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

9

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

10

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগু

11

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

12

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

13

কংগ্রেস ও তার মিত্ররা বাংলাদেশের আদলে সরকার পরিবর্তন চায়

14

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

15

এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

16

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প

17

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

18

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

19

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

20