Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি

আন্তর্জাতিক বিরতিতে যখন ইউরোপিয়ান ফুটবলে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়, তখন আর্জেন্টিনা-ব্রাজিলের মতো পরাশক্তিরা প্রীতি ম্যাচ খেলে দুর্বল দলগুলোর বিপক্ষে। বিশেষ করে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন ওঠে বেশিরভাগ সময়। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলে জয়ের পরও এনিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো কোচ লিওনেল স্কালোনিকে।

২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা ১৮টি প্রীতি ম্যাচ খেলেছে। পানামা, কুরাসাও, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এল সালভাদর, কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা, ভেনেজুয়েলা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া, জাম্বিয়া, আইসল্যান্ড, বলিভিয়ার পর সবশেষ বুরকিনা ফাসোর সঙ্গে খেলল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কালোনি স্বীকার করেছেন আরও কঠিন ও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে পারলে তার ভালো লাগত। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক শিডিউলে এই ধরনের ম্যাচের আয়োজন করা কতটা কঠিন তাও তিনি মেনে নিয়েছেন। 

স্কালোনি বলেন, ‘আমাদের কাছে খুব বেশি বিকল্প নেই। খালি থাকা দল খুব কম। বিষয় এমন নয় যে আমরা চাইলেই বেছে নিতে পারি; সবকিছুই ইতোমধ্যে নির্ধারিত হয়ে থাকে। অবশ্যই আমরা দেশের বাইরে খেলতে যাব। যৌক্তিকভাবেই আমি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চাইতাম, কিন্তু বেশি বিকল্প নেই।’
 
প্রতিপক্ষ কতটা শক্তিশালী বা দুর্বল, তার ওপর প্রতিদ্বন্দ্বিতার মানদণ্ড নির্ভর করে না মনে করেন স্কালোনি, ‘এই ধরণের শক্তিশালী দলগুলোর মুখোমুখি না হয়েই আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছি। বিশ্বকাপে আমরা সবচেয়ে বেশি যে ম্যাচে ভুগেছিলাম, সেটি ছিল তাত্ত্বিকভাবে অপেক্ষাকৃত দুর্বল এক দলের (কেপ ভার্দে) বিরুদ্ধে; সুতরাং এটি আপেক্ষিক বিষয়।’ এই ধরনের ম্যাচ থেকেও শেখার ব্যাপার আছে বললেন তিনি, ‘এসব ম্যাচ থেকেও আমরা সবসময় নতুন শিক্ষা নিই। খেলোয়াড়রা কীভাবে ম্যাচটিকে দেখছে তা লক্ষ্য করতে হবে। দলটিকে কোনোভাবেই সহজ মনে হয়নি এবং এসব ম্যাচে আমাদের হারানোর মতো অনেক কিছু থাকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্ট

1

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

2

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী

3

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ডোনাল্ড ট্রা‌ম্পের স

4

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

5

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

6

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

7

নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

8

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের দাবিতে ক্রিকেট কিংবদন্তিদের চি

9

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

10

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

11

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

12

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

13

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

14

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

15

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

16

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ব

17

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

18

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

19

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

20