Jahirul Hasan
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলেন স্বামী


ভারতের উত্তর প্রদেশের হামিরপুরে ৪৪ লাখ রুপির বীমা দাবির আশায় নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যার পর সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিহত নারীর নাম রিতা। অভিযুক্ত স্বামী অমর সিং নিজেই স্ত্রীকে নিখোঁজ দাবি করে থানায় ডায়েরি করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশের জেরার মুখে এলোমেলো কথাবার্তা বলতে থাকেন তিনি। সন্দেহ বৃদ্ধি পাওয়ায় তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অমর সিং নিজের অপরাধের কথা স্বীকার করেন। তিনি বলেন, বীমার অর্থ পাওয়ার লোভে তিনি অন্য তিন সহযোগীকে সঙ্গে নিয়ে কাঠ ও লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেন। এরপর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজাতে তার মরদেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়।

গত বুধবার গভীর রাতে হামিরপুরের লালপুরা এলাকার বৈঠকা ধাম মন্দিরের কাছ থেকে রিতার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় তার মরদেহ।

• শরীরে ১২টিরও বেশি আঘাতের চিহ্ন
ময়নাতদন্ত প্রতিবেদনে রিতার শরীরে ১২টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া কিডনি ছাড়া ভেতরের প্রায় সব গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিতার বাবা সর্বেশ কুমার বলেছেন, ২০০২ সালে মইনপুরীতে তার মেয়ের বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রথম স্বামীর মৃত্যুর পর রিতা কানপুরের গুজাইনি এলাকায় বসবাস শুরু করেন। সেখানে আটার এক কারখানার কর্মী অমর সিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। অমর সেখানে তার মায়ের সঙ্গে থাকতেন। দুই বছর আগে রিতা অমরকে বিয়ে করেন।

কুমার বলেন, দুই মাস আগে রিতার নামে ৪৪ লাখ রুপির একটি বীমা নীতি করেন অমর এবং এর প্রথম কিস্তি হিসেবে ২ লাখ ৬০ হাজার রুপি জমাও দেন।

হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অরবিন্দ কুমার ভার্মা বলেছেন, অভিযুক্ত স্বামী নিজেই স্ত্রীকে নিখোঁজ দাবি করে থানায় এসেছিলেন। কিন্তু পুলিশের প্রশ্নের মুখে তার বক্তব্যে গরমিল পাওয়া যায়। পরবর্তীতে পুরো ঘটনাটি উন্মোচিত হয়। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে, অভিযুক্ত স্বামী ও তার সহযোগীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমানে রিতার সন্তানরা মইনপুরীতে তাদের দাদা-দাদির কাছে বসবাস করছে।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

1

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

2

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

3

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

4

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

5

ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বু

6

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

7

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

8

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

9

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

10

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

11

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

12

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

13

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

14

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

15

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

16

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

17

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

18

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাও

19

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

20