Jahirul Hasan
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর নয়: কাতার

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক জোটের ওপর নির্ভর করতে পারে না বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। তিনি বলেছেন, নিজস্ব সুরক্ষা বলয় তৈরির জন্য তাদের আরও বেশি স্বনির্ভর হওয়া প্রয়োজন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত 'হিলি ফোরাম'-এ নিয়ে তিনি এ কথা বলেন। মুখপাত্র বলেন, উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও,তা যথেষ্ট নয়।

মাজেদ আল-আনসারি বলেন, নিরাপত্তার ক্ষেত্রে স্বনির্ভরতাই হলো একমাত্র পথ। হ্যাঁ, আমাদের অংশীদার ও মিত্রদের প্রয়োজন আছে। কিন্তু নিরাপত্তার জন্য আমরা কেবল তাদের ওপরই নির্ভর করতে পারি না। কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে এবং দেশটি ইরানের তীব্র হামলার শিকারও হয়েছে। বিশেষ করে তাদের জ্বালানি অবকাঠামোর ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

ছোট অথচ সম্পদশালী ও গ্যাসসমৃদ্ধ এই দেশটিতেই মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটিটি অবস্থিত। সংঘাত চলাকালে তেহরানের ওপর মার্কিন হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনা ও এই অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণ চালানো হয়েছে।

ছয় মাস ধরে চলা এই সংঘাতে উভয় পক্ষই এখন এক অচলাবস্থার মুখে পড়েছে। একদিকে ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিত নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তেহরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপের চাপ দিচ্ছে।

গত মাসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মধ্যস্থতার অংশ হিসেবে তেহরান সফর করেন। এর আগে হরমুজ প্রণালি সীমান্তবর্তী দেশ ইরান ও ওমান জানিয়েছিল, তারা একটি অস্থায়ী নৌ-চলাচল করিডোর তৈরি এবং মাইন অপসারণের বিষয়ে আলোচনা করছে।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

1

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

2

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত কর

3

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

4

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

5

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

6

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

7

তিন সন্তান হত্যার দায় স্বীকার, ট্রাম্পও বলেছিলেন ‘ভয়াবহ ট্র্

8

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

9

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

10

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

11

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

12

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

13

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

14

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

15

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

16

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্ট

17

বাড়িতে হামলা, মামলা, অ্যাকাউন্ট জব্দ, দেশে ফেরা নিয়ে যা বললে

18

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

19

দক্ষ শ্রমিক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মাহদী আমিন

20