Jahirul Hasan
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়তপুরে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি:

২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণমিছিলের পূর্ব সমাবেশে সরকারদলীয় নেতাকর্মীদের হামলার প্রতিবাদে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় শহরের জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাজিরা উপজেলায় ১১ দলীয় ঐক্যের গণমিছিলের পূর্ব সমাবেশ চলাকালে সরকারদলীয় নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কয়েকজন আহত হন বলেও তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি সাব্বির আহমেদ উসমানী। তারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকার। এ ধরনের হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ সময় জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক দবির হোসেন শেখ, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, পৌরসভার আমীর মীর আব্দুর জব্বার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সহ ১১ দলীয় ঐক্যের শরীয়তপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীল জলরাশির প্রেমে পারশা

1

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

2

ছাত্রের মা'কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখম

3

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

4

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

5

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

6

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

7

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

8

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন

9

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

10

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

11

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

12

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

13

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

14

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

15

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

16

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

17

অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি

18

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

19

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

20