Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ


২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে বাংলাদেশে বেশ পরিচিতি পাওয়া ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেল ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে কেন এই টেলিভিশন চ্যানেল থেকে তিনি বিদায় নিয়েছেন সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে কলকাতার এই আলোচিত সাংবাদিক লিখেছেন, ‌‘‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। ওই যে ডেসিবেলে মিনমিন না করে টিভি ষ্টুডিওতে কথা বলতাম ওই ভলিউমে। এরপর কী? জগন্নাথ জানেন! উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে।’’

কবে তিনি রিপাবলিক বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়ে ময়ূখ বলেছেন, ‘‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে?’’

তিনি লিখেছেন, ‘‘ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব। আজ শুধু এটুকুই লিখছি- আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি এদিক ওদিক, কত দলে ভলিবল- গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার টপিক হয় না।’’

‘‘আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই Engagement matrix টাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে। টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’’

ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন, ‘‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব  তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু।’’

কলকাতার এই সাংবাদিক এমন এক সময়ে রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দিলেন, যখন বাংলাদেশে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা হচ্ছে। বুধবার পৃথক এক পোস্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনাকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে অভিহিত করেছেন ময়ূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

1

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

2

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

3

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

4

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

5

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

6

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

7

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

8

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

9

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

10

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

11

ইউরোপেই থাকছেন সালাহ

12

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

13

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

14

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

15

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

16

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

17

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

18

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

19

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

20