Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’


টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আজ (বুধবার) বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এবারের সিরিজে মালয়েশিয়া দলকে নেতৃত্ব দেবেন সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি আবার বাংলাদেশের জামাই। তিন বছর আগে বিয়ে করেছেন চট্টগ্রামের রওনাক নওয়ারকে।

সৈয়দ আজিজ মালয়েশিয়ার ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০১৬ সালে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে বর্তমানে তিনি মালয়েশিয়ার টি-টোয়েন্টি দলের অন্যতম ক্রিকেটার।

২০২৩ সালে মালয়েশিয়ায় পরিচয় হয় চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার বাসিন্দা রওনাক নওয়ারের সঙ্গে। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চট্টগ্রামে বিয়ে করেন তারা। সেই অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন আজিজের পরিবারের সদস্যরাও। 

দুই দেশের সংস্কৃতি ও পরিবারের এই বন্ধনকে অনেকেই বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। বাংলাদেশি নারীকে বিয়ে করা প্রথম মালয়েশিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার বলেও মনে করা হয় তাকে।

সফরের শুরুতে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে মালয়েশিয়া। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের এইচপি স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান

1

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

2

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

3

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

4

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

5

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

6

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

7

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

8

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

9

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

10

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

11

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

12

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

13

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

14

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

15

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন ; সর্বত্র নারীর অধিকার প্রতিষ

16

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

17

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

18

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

19

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

20