Jahirul Hasan
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো


কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বুবিস্তা। বিশ্বকাপে দলটির ইতিহাস গড়ার পর এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে মরক্কোর ক্লাব রেনেসাঁ বেরকানের দায়িত্ব নিচ্ছেন ৫৬ বছর বয়সী এই কোচ।

মঙ্গলবার এক বিবৃতিতে রেনেসাঁ বেরকানে নিশ্চিত করেছে, বুবিস্তার সঙ্গে দুই মৌসুমের চুক্তি হয়েছে। এর মধ্য দিয়ে মরক্কোর শীর্ষ ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

শুরুতে বুবিস্তাকে একই সঙ্গে কেপ ভার্দে জাতীয় দল ও রেনেসাঁ বেরকানের কোচ হিসেবে রাখার পরিকল্পনা ছিল। তবে একাধিক দফার আলোচনার পর সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই কেপ ভার্দের প্রধান কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেবেন তিনি।

বুবিস্তার অধীনে ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে আফ্রিকার দেশটি শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেনি, বরং দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ে ফুটবল বিশ্বের।

গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে। শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে হেরে বিদায় নিলেও লড়াকু পারফরম্যান্সের জন্য ব্যাপক প্রশংসা কুড়ায় দলটি।

এদিকে, রেনেসাঁ বেরকানে যোগ দিয়েই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বুবিস্তাকে। ২০২৫ মৌসুমে মরোক্কান লিগের শিরোপা জেতা ক্লাবটি সর্বশেষ মৌসুমে রানার্সআপ হয়েছে। পাশাপাশি আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও খেলেছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

1

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

2

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

3

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

4

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

5

আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে

6

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা

7

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

8

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

9

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত: চীনা স্যাটেলাইট তথ্য ব্

10

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

11

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্ট

12

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

13

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

14

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

15

সংবিধানে ঈমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর দাবি

16

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর ন

17

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

18

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

19

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

20