Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভির


ভারতের মতো পাকিস্তানেও ককরোচ পার্টির উত্থান ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ সতর্কবার্তা দিয়েছেন তিনি।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে মহসিন নাকভি বলেছেন, “আমাদের তরুণ-তরুণীরা যা চায়— তা তাদের দিতে পারছি না আমরা। আপনি তাদের তরুণ, ককরোচ বলতে পারেন কিংবা যে কোনো কিছু বলতে পারেন; কিন্তু যদি এই ককরোচেরা ঐক্যবদ্ধ হয়— তাহলে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে।”


“আজ ভারতে আমরা তরুণদের হতাশা থেকে সৃষ্ট ককরোচ পার্টির উত্থান দেখছি। যদি বেকারত্ব এবং ত্রুটিপূর্ণ সরকারি প্রশাসন বজায় থাকে, তাহলে পাকিস্তান তো বটেই— পুরো দক্ষিণ এশিয়াজুড়ে এ ‘ককরোচ পার্টির উত্থান ঘটবে।”

পাকিস্তান সরকার বর্তমানে ছাত্রদের যে আর্থিক বৃত্তি ও বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে— তা যথেষ্ট নয় উল্লেখ করে নাকভি বলেছেন, “যদি মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ না থাকে— তাহলে শুধু আর্থিক বৃত্তি আর বিনামূল্যে ল্যাপটপ দিয়ে তরুণ-তরুণীদের সন্তুষ্ট রাখা যাবে না।”

“যদি অর্থনৈতিক স্বচ্ছতা না থাকে, মেধাতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, অর্থবহ সুযোগ-সুবিধা না থাকে, রাজনীতিতে ধনকুবেরদের প্রাধান্য থাকে— তাহলে ককরোচ পার্টির উত্থান অনিবার্য।”

সূত্র : ফার্স্টপোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

1

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়া

2

‘যতটুকু ভালোবাসার যোগ্য, তার চেয়ে বেশি ভালোবাসেন আপনারা’

3

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

4

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

5

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

6

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

7

সুখবর পেল আর্সেনাল

8

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

9

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

10

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

11

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

12

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

13

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

14

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

15

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

16

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভা

17

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

18

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন না চললেও ৪৩টি পণ্যবাহী ট্রেন

19

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের দাবিতে ক্রিকেট কিংবদন্তিদের চি

20