Jahirul Hasan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’


‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ কিংবা ছোট ও বড় পর্দার চিরচেনা মধুমিতা সরকার অবশেষে বাংলাদেশ সফর ও ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রে কাজের গুঞ্জন বাতাসে ভাসলেও এবার সত্যি সত্যি ঢাকাই সিনেমার রঙিন পর্দায় তার জমকালো অভিষেক হতে যাচ্ছে। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে দেখা যাবে মধুমিতাকে। 

এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে দেশের বড় পর্দায় তিনি পা রাখতে চলেছেন। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাংলাদেশে কাজের বিষয়টি অভিনেত্রী নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশের দর্শকের সামনে হাজির হওয়ার রোমাঞ্চ নিয়ে মধুমিতা সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে উঠেনি। অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।’

উল্লেখ্য, ‘বোঝে না সে বোঝে না’ এবং ‘কেয়ার করি না’র মতো জনপ্রিয় ধারাবাহিক কিংবা ‘চিনি’ সিনেমার মাধ্যমে দুই বাংলাতেই সমানভাবে প্রশংসিত ও পরিচিত মুখ মধুমিতা সরকার। এবার দেখার পালা কলকাতার জনপ্রিয় ‘পাখি’ ঢাকাই দর্শকদের মাঝে ‘গুলশানের চামেলি’ হয়ে কেমন জাদু ছড়ান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

1

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

2

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

3

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

4

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

5

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

6

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

7

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

8

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

9

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

10

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

11

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

12

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

13

পবিত্র মক্কায় হামলার বিরল সতর্কতা জারি সৌদির

14

ডামুড্যায় পৌর শ্রমিকদল নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্

15

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

16

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

17

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

18

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চায় বাংল

19

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

20