Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম


বলিউডে পা রাখার পর প্রথম সিনেমা সফল হলেও ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। কাঙ্ক্ষিত কাজের সুযোগ না পাওয়ায় একপর্যায়ে অভিনয় জগৎ ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই অনিশ্চয়তা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই তারকা। 

২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইয়ামি। সিনেমাটি ব্যবসাসফল হলেও ‘প্রথাগত নায়িকা’ হিসেবে স্থান না পাওয়ায় তার কাছে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাবই আসতে থাকে। ভালো কাজের সুযোগ না পেয়ে ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির ঠিক আগে বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। তবে ‘উরি’ এবং এর পরপরই ‘বালা’ সিনেমার সাফল্য তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

সেই সময়ের অনুভূতি প্রকাশ করে ইয়ামি জানান, হিমাচল প্রদেশে তাদের নিজস্ব কৃষিজমি থাকায় সেখানে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। বাবা-মাও তার সেই সিদ্ধান্তকে সমর্থন জানান। তবে মানসিকভাবে অভিনয় ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার পরপরই পর পর দুটি ব্যবসাসফল প্রজেক্টে কাজের সুযোগ পান তিনি, যা তার জীবনের গতিপথ বদলে দেয়।

অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটা জীবন শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মা ভীষণ সমর্থন করেছিলেন। ওরা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।

বলিউডে কোনো পারিবারিক পরিচিতি ছাড়া ‘বহিরাগত’ হিসেবে কাজের চ্যালেঞ্জ প্রসঙ্গে ইয়ামি বলেন, তারকাসন্তানেরা একাধিকবার ব্যর্থ হলেও নতুন সুযোগ পান, কিন্তু বাইরের কারও জন্য একটি ভালো সুযোগ তৈরি করাও কঠিন।

অভিনেত্রী বলেন, কঠিন বিষয়টা শুধু ‘বহিরাগত’ হওয়া নয়। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হতো। হয়তো মনে হচ্ছে, আমি কোনো নির্দিষ্ট সুযোগের জন্য প্রস্তুত। অথচ সেই সুযোগ বার বার এমন কাউকে দেওয়া হচ্ছে যে, আগে থেকেই এই বাস্তুতন্ত্রের (ইন্ডাস্ট্রি) অংশ। তখন মনে হত, আমাকেও যদি এত সুযোগ দেওয়া হত, আমিও কি আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারতাম না? এতে হতাশা বাড়তো।

তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি। তার কথায়, এখন আপনি কোথা থেকে এসেছেন, তা দেখেন না দর্শক। তাঁরা দেখেন, আপনি ভাল অভিনেতা কি না, আপনার ছবি দেখার মতো কি না, এবং আপনার কাজের ওপর তারা ভরসা করতে পারেন কি না। এই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আমাকে আশাবাদী করে।

উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারের টানাপোড়েন পেরিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা ইয়ামি গৌতমকে সামনে দেখা যাবে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : মীর শা

1

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

2

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

3

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

4

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

5

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

6

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

7

বিশ্ব বাঘ দিবস আজ

8

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

9

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

10

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

11

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

12

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

13

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

14

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

15

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

16

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

17

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

18

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

19

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

20